চরম নৃশংসতা, মায়ের হাতে খুন সদ্যোজাত, গ্রেফতার অভিযুক্ত 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের সন্তানকে জ্বালানি কাঠে চাপা দিয়ে খুন করল মা। এমনই নৃশংস ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার সদা শিবপুরে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মা। কী কারণে নিজের সন্তানকে খুন করল মা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশের প্রাথমিক অনুমান , ওই মহিলার স্বামী দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকতেন না। এরফলে ওই মহিলা অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তাতে সে সন্তান সম্ভবা হয়ে পড়ে। তাই লোকলজ্জা হাত থেকে বাঁচতে নিজের সন্তানকে খুন করে মা। গ্রেফতার হওয়া মহিলা হলেন শিবপুর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা চমৎকারী ঘোড়ুই।  এই ঘটনা নিয়ে মন্দিরবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার চমৎকারীর বাড়ির সামনে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তা নিয়ে হইচই পড়ে যায়। স্থানীয়রা ওই মহিলার বাড়ির পাশে একটি বাগানে এসে জোড়ো হয়। সেই সময় তাদের নজরে আসে একটি শিশু  বাগানের মধ্যে জড়ো করে রাখা জ্বালানি কাঠ চাপা দেওয়া অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে প্রাণ হারায় সদ্যজাত । এই ঘটনা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস