প্রেমিকের সঙ্গে সংসার পাততে ঘর ছাড়লেন বধূ, লোপাট মেয়ের গয়না!

স্বামী অন্য কাজের জন্য বাইরে গেলে একাই হোটেল চালাতেন মহিলা। তখনই তাঁর সঙ্গে আলাপ হয় এক যুবকের। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক (AFFAIR)।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী, সন্তান রেখে ঘর ছাড়লেন বধূ। নতুন সংসারের খরচ অনেক, চাই সাজারও অলঙ্কার তাই মেয়ের গয়না নিয়েই চম্পট দিলেন মা। এদিকে স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্বামী। পূর্ব মেদিনীপুরের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

তমলুক থানার সনাতনচক এলাকায় থাকতেন ওই মহিলা। জানা গিয়েছে, সম্প্রতি তমলুক- শ্রীরামপুর রোডে একটি হোটেল খুলেছিলেন স্বামী- স্ত্রী। স্বামী অন্য কাজের জন্য বাইরে গেলে একাই হোটেল চালাতেন মহিলা। তখনই তাঁর সঙ্গে আলাপ হয় এক যুবকের। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক (AFFAIR)। জানা গিয়েছে, ওই যুবকেরও রয়েছে সংসার।

পরিবার সূত্রে খবর, দিনভর মোবাইলে ব্যস্ত থাকতেন মহিলা। তা নিয়ে বারবার অশান্তি হত। সম্প্রতি মোবাইল খারাপ হয়ে গিয়েছিল ওই মহিলার। জানা গিয়েছে, তারপরেই গত ১০ জুলাই ঘর ছেড়েছেন মহিলা। চম্পট দেওয়ার সময় নিয়ে গিয়েছেন নিজের নাবালিকা মেয়ের বিয়ের জন্য রাখা  গয়না। আরও অভিযোগ, নিয়েছেন বাড়ির টাকা। অঙ্কটা প্রায় দেড় লাখের শুধু তাই নয়, বাড়ির লক্ষ্মীর ভাঁড় দু’টি নিয়েও চম্পট দিয়েছেন তিনি। এই ঘটনায় তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। পরিবারের অভিযোগ, এর আগেও বারবার স্ত্রীর পরকীয়া নিয়ে অশান্তি লেগে থাকত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা