যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগানের মধ্যে দিব্যি নিজের মনে ঘাস কাটছিলেন বছর ৬৫-এর বৃদ্ধা। তাঁকে একা পেয়েই পিছন থেকে জড়িয়ে ধরে এক যুবক। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ ও গলা চেপে ধরে ওই যুবক। তারপরেই বাগানের মধ্যে ধর্ষণ করে সে। অকথ্য অত্যাচার ও ধর্ষণের জেরে জ্ঞান হারিয়ে ফেলেন বৃদ্ধা। ধর্ষণের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় যুবক। এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় চিন্তা করতে থাকে বৃদ্ধার বাড়ির লোক। সন্দেহবশত বাড়ি থেকে বেরিয়ে খোঁজ শুরু হয়। সন্ধ্যা নাগাদ বৃৃ্দ্ধাকে ওই বাগানের ভিতরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পডুন: বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়ায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, রবিবার বছর ৬৫-এর ওই বৃদ্ধা বাগানের মধ্যে ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে তাঁকে একা পেয়ে এলাকার এক যুবক এই জঘন্য কাজটি করেছে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বৃদ্ধাকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। এরপর পরিবারের লোকজন বকুলতলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধাক জ্ঞান ফিরলেও অকথ্য অত্যাচারের জেরে শারীরিক অবস্থা সঙ্কটজনক।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই