বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

বাড়িতে এসে শ্লীলতাহানির অপবাদ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে, চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে এসে শ্লীলতাহানির অপবাদ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে, চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, সেখানকার বাসিন্দা তাপস অধিকারী(৫০) নামে এক ব্যক্তির ধরমপুর জিটি রোডের পাশে একটি মুদিখানা দোকান রয়েছে।

অভিযোগ, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এলাকারই এক ব্যক্তি বাড়ি বয়ে এসে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি অপবাদ দিয়ে যায়। তিনি নাকি পাড়ারই এক যুবতীকে যৌন হেনস্থা করেছে। এই বলেই ওই ব্যক্তি তাপসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে যায়। তাঁর চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে যায়। অপমান সইতে না পেরে রাত আটটা নাগাদ তাপস বাড়ি থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। তাপসের পরিবারকে বলে যায় বাড়ি ফিরলে থানায় গিয়ে দেখা করতে। কিন্তু রাতে আর ফেরেননি তাপস। উল্টে খবর পাওয়া যায়, প্রৌঢ় ব্যান্ডেল আর হুগলি স্টেশনের মাঝে আত্মহত্যা করেছেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর রবিবার (২৬ জুলাই) তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।

প্রৌঢ়ের পরিবারের দাবি, মিথ্যা অপবাদ দেওয়ায় আত্মঘাতী হয়েছেন তাপস। ইতিমধ্যেই চুঁচুড়া ও ব্যান্ডেল জিআরপি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন পরিবার। ঘটনার বিচার চান তাঁরা। ওই যুবতী কে, তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা স্বপন পাল জানিয়েছেন, ছোটোবেলা থেকে তিনি তাপসকে চেনেন। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ কখনও শোনেননি তিনি। এলাকায় ভাল ছেলে হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কোনও অপবাদ নেই তাঁর বিরুদ্ধে। যেটা ঘটেছে সেটা দুঃখজনক নিন্দনীয়।।

 

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর