লক্ষ্মীর ভাণ্ডারেই স্বপ্নপূরণ, নবদ্বীপের মালঞ্চপাড়া চন্দ্র কলোনিতে মেয়েদের হাত ধরে আগমন উমার

Share:

নিজস্ব প্রতিনিধি: মা আসছেন মর্ত্যে। আকাশে বাতাসে তাই পুজো পুজো গন্ধ। মাতৃ আরাধনার প্রস্তুতিতে মেতে উঠেছে নবদ্বীপের মালঞ্চ পাড়া চন্দ্র কলোনির দশভূজা মহিলা দুর্গোৎসব কমিটি। এখানে জোড় কদমে চলছে দেবীর আরাধনার প্রস্তুতি। এই বছর নবদ্বীপের মালঞ্চ পাড়া চন্দ্র কলোনিতে দশভূজার আগমনের প্রতীক্ষায় রয়েছেন মহিলারা। তাঁরা তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং সংসার খরচ থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন। এই প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো হতে চলেছে মালঞ্চ পাড়ায়।

নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডে মালঞ্চ পাড়া চন্দ্র কলোনিতে অবস্থিত এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী। দীর্ঘদিন ধরেই এখানে দুর্গাপুজো করার ইচ্ছা মহিলাদের। কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলোত না। দুর্গাপুজোর খরচ অনেক, তাই ইচ্ছা থাকলেও উপায় ছিল না। এদিকে প্রতি বছর মহিলাদের অষ্টমীর অঞ্জলি থেকে সিঁদুর খেলা- সবকিছুর জন্যই অন্যপাড়ার পুজো মন্ডপে যেতে হত। এবার নিজেরাই দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। তাই জন্য গড়ে তোলা হয়েছে দশভূজা মহিলা দুর্গোৎসব কমিটি।

এই কমিটির সভানেত্রী পিঙ্কি কর্মকার সহ-সভা নেত্রী মৌসুমী ভদ্ররা জানিয়েছেন পাড়াতে এখন পুরো পুজোর পরিবেশ। নিজেদের পাড়ায় পুজো হচ্ছে। এর আনন্দ সম্পূর্ণ আলাদা। আগে পূজোর সময় এই এলাকায় নিস্তব্ধতা বিরাজ করত। প্রতিবারের চন্দ্র কলোনির সঙ্গে এই বছরের কোনও মিল নেই। কয়েক মাস আগেই এই এলাকার মহিলারা পুজোর আয়োজনের সিদ্ধান্ত নেন। তাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে এবং সংসার খরচের থেকে কিছু কিছু করে টাকা বাঁচাতে থাকেন। তারপরে আয়োজন করা হয় পুজোর। পাড়ায় প্রথম বছর পুজো, তাই প্রতিমা ও মণ্ডপ দুই-ই একেবারে ঘরোয়া। সপ্তমী, অষ্টমী ও নবমী-এই তিন দিন খিচুড়ি ভোগ দেওয়া হবে। বিজয়া দশমীর সন্ধ্যায় হবে প্রতিমা নিরঞ্জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার বহু নারীকে সাবলম্বী করে তুলেছে। বহু স্বপ্ন পূরণের সাথী হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার। এই অর্থের উপর অনেকখানি ভরসা করে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে কেটে যায় যে সকল মহিলাদের তারাই এবার সিদ্ধান্ত নিয়েছেন দুর্গাপুজোর, এ তো কম কথা নয়। ৮০ জন মহিলা মিলে স্বপ্ন পূরণের লড়াইয়ে নামছেন। নিজেদের সঞ্চিত অর্থ ছাড়াও বিভিন্ন বাড়ি থেকে তোলা হয়েছে চাঁদা। এইবারে দুর্গা পুজো যে নবদ্বীপের চন্দ্রকলোনির জন্য সত্যিই বিশেষ হতে চলেছে তা আর বলে দিতে হয় না।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের