মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: এলাকায় মদের আসর বসায়, নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ির ছেলেরা নেশা করে টাকা নষ্ট করছে। রাতে বাড়িতে ফিরে মা বাবার সাথে অশান্তি করছে। বউকে ধরে মারধর করছে। এলাকা থেকে মদের আসর উৎখাতের জন্য এবার রাস্তায় নামল প্রমিলা বাহিনী। তাদের দাবি বহিরাগতরা এলাকায় এসে পরিবেশ নষ্ট করছে। মদের ঠেক এলাকায় বন্ধ করার দাবিতে বালুরঘাট সদর আবগারি দফতর(Balurghat Excise Department) ও বালুরঘাট থানায়(Balurghat P.S.) দরবার করলেন গ্রামের মহিলারা। শনিবার দুপুরে বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের(Cengishpur Gram Panchayet) চক আন্ধারুর মহিলারা রাস্তায় নামলেন। চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মাহাতো জানিয়েছেন তার কাছেও এলাকার মহিলারা এসেছেন।

নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা উদ্যোগ নেওয়ার ডাক দিয়েছেন। তিনি মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। মহিলারা যখন স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন তখন তাদের সঙ্গে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুধাংশু বর্মন। তিনি জানান, গ্রামের মহিলারা সেখানকার পরিবেশ খারাপ হচ্ছে বলে তার কাছে অভিযোগ করেছে। রাতে অশান্তি প্রতিটি ঘরে ঘরে হচ্ছে। বাইরে থেকে লোকজন এসে গ্রামের পরিবেশ নষ্ট করছে। মহিলারা কেউ সন্ধ্যের পর বাজারহাট করতে বের হতে পারছেন না। নিরাপত্তার দাবিতে মহিলারা যখন প্রশাসনের কাছে যাচ্ছেন তিনি তো ঘরে বসে থাকতে পারেন না তাই তিনি নিজেও তাদের সঙ্গে সামিল হয়েছেন। ওই গ্রামের মহিলাদের পক্ষ থেকে অনিতা মন্ডল পারুল বর্মনরা জানিয়েছেন, মদ জুয়ার আসর ওই এলাকার পরিবেশ খারাপ করছে।

মহিলারা কেউ বাড়ির বাইরে বেরোতে পারছেন না। খারাপ কথা বলা হচ্ছে ।তাদের উদ্দেশ্যে তাই তারা বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বালুরঘাট থানার পক্ষ থেকে এবং বালুরঘাট সদর আবগারি দফতর আশ্বাস দিয়েছেন মহিলাদের খুব শিগগিরই তারা যৌথভাবে ওই এলাকায় লাগাতার অভিযান শুরু করবেন। এখানেই প্রশ্ন উঠছে গ্রামের মহিলাদের রাস্তায় নেমে প্রশাসনের দ্বারস্থ কেন হতে হল? স্থানীয় প্রশাসন নজরদারি কেন চালাবে না এলাকায়? আবগারি দফতরের দায়িত্ব হল এলাকায় বেআইনি মদের ঠেক বন্ধ করা। নজরদারি চালানো। সবকিছুই হবে প্রমিলা বাহিনী রাস্তায় নামার পর। কিন্তু কেনো?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়