ড্রোনের মাধ্যমে বড় সাফল্য, নারীপাচার রুখে দিয়ে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ড্রোনের মাধ্যমে নারীপাচার রুখে দিল জেলা পুলিশ। সেই সাফল্য়ের কথা আজ, শনিবার জানাল ইসলামপুর পুলিশ জেলা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে লুকিয়ে রাখা হয়েছিল ১৭ জন নাবালিকাকে। তাদের বিদেশে পাচারের ছক ছিল বলে জানতে পারে পুলিশ। যদিও কোথায় ওই নাবালিকাদের লুকিয়ে রাখা হয়েছিল, তার খোঁজ কিছুতেই পাচ্ছিল না পুলিশ। শেষে নাবালিকাদের সন্ধান পেতে চম্পাবাগ এলাকায় জোড়া ড্রোন উড়িয়ে তল্লাশি শুরু করতেই মেলে সাফল্য। ১৭জন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি চার পাচারকারীকে গ্রেফতার করেছে ইসলামপুর পুলিশ জেলা।

আরও পডুন: হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

বিহার-সহ অসম ও গুজরাত থেকে একাধিক নাবালিকাকে পাচার করে আনা হয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে। খবর পেয়েই ইসলামপুর পুলিশ জেলা বিশেষ অভিযান শুরু করে। পুলিশের অভিযানের খবর পেতেই ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে দুই পাচারকারী। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাকিদের সন্ধান পাওয়া যায়। তারপরেই উদ্ধার করা হয় নাবালিকাদের। মহিলা তথা মানব পাচারের বিরুদ্ধে জেলা পুলিশের এটা বড় সাফল্য।

এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার রাকেশ সিং জানিয়েছেন, ‘এটি একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে একটি বড় মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে। উদ্ধার হওয়া নাবালিকারা বিহার, অসম ও গুজরাতের বাসিন্দা। ধৃত পাচারকারীদের আজ, শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা সেই বিষয়ে সন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।’

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে