হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে প্রথমে কর্তব্যরত তরুণী চিকি‍ৎসককে শ্লীলতাহানি। তার পর বাধা পেয়ে গুলি মারার হুমকি। এমনই শিহরে ওঠার মতো কাণ্ড ঘটিয়েছেন বিজেপির যুব মোর্চার এক নেতা। ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চিকি‍ৎসকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবনেতাকে গ্রেফতার করা না হলে রাজ্যজুড়ে ধর্মঘট ডাকা হবে বলে হুমকি দিয়েছে জুনিয়র চিকি‍ৎসকদের সংগঠন (জুডা)। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত অনিল শ্রীবাস্তব (যিনি বিজেপি রাজ্য যুব মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য) এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ তল্লাশি অভিযান চলছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘বৃহস্পতিবার ভোররাতে সাগরের বুন্দেলখণ্ড মেডিকেল কলেজে (বিএমসি) লক্ষ্মী তিওয়ারি নামে এক মহিলাকে জরুরি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ওই মহিলা হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর চিকিৎসার বিষয়ে বারবার ফোন করা হচ্ছিল। চিকিৎসার সময় রোগীর সঙ্গে আসা দুই ব্যক্তি হাসপাতালের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।সেই আচরণের প্রতিবাদ করেন এক মহিলা চিকি‍ৎসক। তখন সেখানে হাজির বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির নির্বাহী সদস্য
অনিল শ্রীবাস্তব (যিনি ‘অনিল পিপরা’ নামেও পরিচিত) তরুণী চিকি‍ৎসকের গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন। তরুণী চিকি‍ৎসক বাধা দেওয়ার চেষ্টা করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অনিল। তিনিন ওই তরুণী চিকি‍ৎসককে হাসপাতাল চত্বরের বাইরে বেরোলে গুলি করে হত্যার হুমকিও দেন।’

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের চিকি‍ৎসক ও নার্সরা। কর্মবিরতি পালন করার পাশাপাশি হাসপাতালের প্রবেশদ্বার অবরোধ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ জানান। এই বিক্ষোভের ফলে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং রোগী ও তাঁদের পরিজনরা দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তির শিকার হন। বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা হাসপাতাল বহাল তবিয়তে চম্পট দেয়।

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পর বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (জুডা) হুমকি দিয়েছে, ‘২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে রাজ্যের সমস্ত জুনিয়র চিকি‍ৎসকরা রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করবেন।’ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি শ্যাম টেইলর জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে মন্তব্য করবেন। অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, ‘নির্যাতিতা তরুণি চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি যুব নেতা অনিল শ্রীবাস্তব ও তাঁর সহযোগীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়