বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। টানা দ্বিতীয়বার ট্রফি জেতার আশায় নিজেদের মত করে প্রার্থনা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। সেই সময়ে আসানসোল শিল্পাঞ্চলের এক শিল্পী নিজের মতো করে শুভকামনা জানালেন প্রিয় তারকা লিওনেল মেসিকে। আসানসোলের মহিশিলার স্বনামধন্য শিল্পী সুশান্ত রায়, যিনি দীর্ঘদিন ধরেই মেসির একনিষ্ঠ ভক্ত, ফাইনালের দিন মেসির মোমের মূর্তিতে ফুল দিয়ে পুজো করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কামনা করলেন।

মহিশিলায় অবস্থিত সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ইতিমধ্যেই বহু দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে তাঁর নিজের হাতে তৈরি দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, মনীষী ও ক্রীড়াবিদদের মোমের মূর্তি স্থান পেয়েছে। কয়েক মাস আগে তিনি নিজের নিপুণ শিল্পকর্মে তৈরি করেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির একটি  মোমের মূর্তি। সেই মূর্তিই এখন তাঁর কাছে বিশেষ আবেগের প্রতীক। বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স এবং ফাইনালে ওঠার পর থেকেই সুশান্ত রায়ের আশা আরও বেড়েছে। তাঁর বিশ্বাস, এবারও বিশ্বকাপের ট্রফি জিতবে মেসির দল। সেই বিশ্বাস থেকেই তিনি মেসির মূর্তির সামনে ফুল নিবেদন করেন এবং আগে থেকেই মূর্তির পাশে সাজিয়ে রাখেন বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা। যেন প্রিয় ফুটবলারের হাতে শিরোপা ওঠার মুহূর্ত আগেভাগেই উদযাপন করতে চান তিনি।

আরও পড়ুন:  অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সুশান্ত রায় জানান, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় এবং সাফল্যের গল্প তাঁকে বরাবরই মুগ্ধ করেছে। তাই বিশ্বকাপের ফাইনালের এই বিশেষ দিনে নিজের শিল্পের মাধ্যমে তিনি মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চেয়েছেন। স্থানীয় বাসিন্দারাও শিল্পীর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফুটবল প্রেমীদের মতে, খেলাকে ঘিরে এমন আবেগই প্রমাণ করে লিওনেল মেসি কেবল একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি বিশ্বজুড়ে অসংখ্য মানুষের অনুভূতিরও এক অবিচ্ছেদ্য অংশ। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ