চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ার পাড়া থানায় জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ আদিবাসী পরিবারের

নিজস্ব প্রতিনিধি, পাড়া: পুরুলিয়া জেলার পাড়া থানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগে বলা হয়েছে, দুর্যন মাঝি(Durjan Maji) নামে আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ এসআইআরের শুনানির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বাড়ি থেকে কিছু দূরে রেললাইনে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ এস আই আর শুনানিতে হেনস্থার কারণে আত্মহত্যা করেছেন ওই আদিবাসী বৃদ্ধ। পরিবারের দাবি দুশ্চিন্তার কারণে আত্মহত্যার পথ বেছে নেন ওই বৃদ্ধ। ডেট সার্টিফিকেট ওই বৃদ্ধের পুত্র কানাই মাঝি পুরুলিয়ায় পাড়া থানায়(Para P.S.) জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

একই সঙ্গে কমিশনের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। ওই বৃদ্ধের ছেলের দাবি, ২০০২ এ ভোটার তালিকায় তার বাবা দুর্যনের নাম ছিল । কিন্তু কমিশনের ওয়েবসাইটে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য অনলাইনে প্রকাশিত তালিকায় দুর্যনের নাম ছিল না। বিয়ে লোকে এসআইআর(SIR) ফর্ম জমা দেওয়ার সময় ওই বৃদ্ধ নির্ধারিত পরিচয়পত্রের সঠিক নথি ও জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে। কিন্তু কমিশনের নোটিশে বলা হয় উনি কোন নথি জমা দেননি। কমিশনের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করেছেন আদিবাসী বৃদ্ধর ছেলে কানাই। তার বাবার মৃত্যুর জন্য কমিশনের অসহযোগিতা ও ইচ্ছাকৃত অবহেলাকে দায়ী করেছেন ছেলে। ওই আদিবাসী বৃদ্ধর দেহ উদ্ধার হয়েছিল রেললাইন থেকে তার পুত্র এবং ত্রি আগেই জানিয়েছিলেন সোমবার শুনানির জন্য এস আই আর কেন্দ্রে যাচ্ছিলেন তিনি টোটো ভাড়া করে যাবেন ভেবেছিলেন।

কিন্তু টোটো না পেয়ে শুনানিতে কিভাবে যাবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে পড়ে বাড়ির কাছে দূরে রেল লাইনে থেকে তার দেহ উদ্ধার হয় ওই বৃদ্ধ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করে পরিবার। এই অভিযোগ দায়ের হওয়ার পর জ্ঞানেশ কুমার(Ganesh Kumar) এবং মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বি এন এস এর ৬১ (২) ধারায় অভিযোগ দায়ের করেছেন ওই আদিবাসী মৃত বৃদ্ধর ছেলে কানাই। আবেদনকারী তার অভিযোগ কে এফ আই আর হিসেবে গুরুত্ব দেওয়া রাজ্যে জানিয়েছেন। স্থানীয় থানার কাছে তার বৃদ্ধ বাবার মৃত্যুর বিচার চেয়েছেন ছেলে। এই প্রথম রাজ্যে জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ