‘ভুল খবর ছড়িয়েছে, এতে বিভ্রান্তি হচ্ছে’, INDIA জোট নিয়ে বড় বার্তা মমতার

বাংলায় সিপিএম আর কংগ্রেস জোট গড়েছে। সেই জোটে তৃণমূল নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে তৃণমূল থাকবে - আশ্বাস মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদি(Narendra Modi) ও তাঁর দল বিজেপির(BJP) ফের ক্ষমতায় ফের পথ আটকে দিতে দেশে তৈরি হয়েছে বিরোধীদের জোট INDIA। সেই জোটে আছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, তৃণমূল কংগ্রেস(TMC) মায় বামেরাও। দেশের মাটিতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য এই জোট গড়ে তোলা হলেও বাংলার মাটিতে কিন্তু তৃণমূল একাই লড়ছে বিজেপির বিরুদ্ধে। বাম ও কংগ্রেস এই রাজ্যে জোট বাঁধলেও সেই জোটে নেই তৃণমূল। সেই INDIA নিয়ে গতকাল অর্থাৎ বুধবার হুগলু জেলার চুঁচুড়ায় একটি জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছিলেন, ‘বাংলায় সিপিএম, কংগ্রেস আমাদের সঙ্গে নেই। ওই দুটো বিজেপির সঙ্গে রয়েছে। INDIA-কে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা-বোনেদের কোনও দিন অসুবিধা না-হয়, ১০০ দিনের কাজে কোনও দিন অসুবিধা না-হয়।’ সেই দাবি করার ২৪ ঘণ্টার মধ্যে এদিন অর্থাৎ বৃহস্পতিবার মমতা জানালেন, ‘ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে।’

এদিন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ছিল তৃণমূলের নির্বাচনী জনসভা। সেই সভা থেকেই মমতা বলেন, ‘অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট INDIA তৈরি করেছিলাম। আমিই ওই জোট তৈরি করেছি। একটা ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি বলেছি, বাংলায় কোনও জোট নেই। এখানে সিপিএম আর কংগ্রেস জোট গড়েছে। সেই জোটে আমরা নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে মানুষও বিভ্রান্ত হচ্ছে। অনেকে আমাকে ভুল বুঝেছে, ইন্ডিয়ার জোটে আমরা আছি থাকব।’ বস্তুত গতকাল মমতার বক্তব্যের পরে রাজ্যে তো বটেই জাতীয় স্তরের রাজনীতিতেও তুমুল শোরগোল পড়ে যায়। বিজেপিও দাবি তুলতে থাকে, INDIA জোট হেরে যাবে বুঝেই এখন থেকে সেই জোটের সঙ্গে দূরত্ব তৈরিতে উঠেপড়ে লেগেছেন মমতা। কিন্তু এদিন তৃণমূলনেত্রী নিজেই সব কিছু পরিষ্কার করে দেন। অর্থাৎ ভোটের পরেই জাতীয় স্তরের রাজনীতিতে ফের তৃণমূলকে দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA-তে দেখা যাবে।

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর