চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সোলো ট্রিপে’ পাহাড়-নদী-জঙ্গলের স্বাদ পেতে চান ! সস্তায় ঘুরে আসুন এই জায়গা থেকে

নিজস্ব প্রতিনিধিঃ নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভাল, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় কোনও জায়গা ভ্রমণই এখন বেশি পচ্ছন্দ করছেন ভ্রমণপ্রেমীরা। তাই বেশির ভাগজনই যাচ্ছেন ‘সোলো ট্রিপে ‘। কারণ, একা বেড়াতে গেলে নিজের জন্য কাটানোর যায় সময় । আর এখন চলছে শীতের মরশুম। এইসময়তেই ঘুরে আসতে পারেন পুরুলিয়ার দুর্গাডি থেকে। এখানে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

দুর্গাডিতে ঘুরে দেখার জায়গা সেরকম নেই। মূলত প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে উইকএন্ডে আরাম করতেই এখন পর্যটকেরা এই জায়গাকে বেছে নেন। এখানে আকাশ ও জল আলাদা করা যায় না। দেখতে ভারী অপরূপ লাগে।আবার দুর্গাডিতে রয়েছে সোনাঝুরির জঙ্গল। এখানে একা একা হেঁটে সময় কাটাতে পারেন। শুধু তাই নয় কংসাবতীর তীরে বসে দেখতে পারেন সূর্যাস্ত। তাই এই শীতের মরশুমে যদি চার বা পাঁচ হাজার টাকায় একা ‘সোলো ট্রিপে ‘ যেতে চান তাহলে ঘুরেই আসতে পারেন দুর্গাডি থেকে ।

দুর্গাডিতে কীভাবে যাবেন?

হাওড়া থেকে ট্রেনের করে  প্রথমে যেতে হবে পুরুলিয়া । তারপর পুরুলিয়া স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বা সরকারি বাসে পৌঁছে যান মানবাজারে । সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে পারবেন দুর্গাডি ইকোট্যুরিজম সাইট।

Published by:

Share Link:

More Releted News:

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ