‘হরিণঘাটাকে আপনাদের ১ নম্বর করতে হবে’, টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি :  হরিণঘাটাকে আপনাদের ১ নম্বর করতে হবে। এই নির্বাচনে এখানে ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে। প্রচারের শেষদিনে হরিণঘাটা থেকে এমন কথাই বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি আরও বলেছেন, হরিণঘাটায় জিতলে ২০২৬-র ডিসেম্বর, ২০২৭ সালের জানুয়ারিতে সেবাশ্রয় করা হবে। যেভাবে ডায়মন্ডহারবারে করা হয়েছে, সেইভাবে এখানে কাজ হবে। এদিন মোদির স্লোগানকে সমর্থন করেছেন অভিষেক। মোদি সব জনসভায় বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই স্লোগানকে একটু ঘুরিয়ে অভিষেক বলেছেন, সত্যি হরিণঘাটায় পাল্টানো দরকার। আর চাইনা অসীম সরকার। হরিণঘাটার আশ্বাস, আগামীতে রাজীব বিশ্বাস। তিনি আরও বলেছেন, যাঁরা বেশি নির্যাতন করছে, মানুষকে শোষণ করছে, তাঁদের যোগ্য জবাব দিতে হবে। এদিন হরিণঘাটায় কী কী উন্নয়ন হয়েছে তাঁর খতিয়ান তুলে ধরেছেন তিনি। পাশাপাশি অসীম সরকারকে চ্যালেঞ্জ করেছেন তিনি। রিপোর্ট কার্ড নিয়ে আসার জন্য ডাক দিয়েছেন।

তিনি বলেছেন, হরিণঘাটায় তৃণমূলের একাধিক সাফল্য রয়েছে। ই কামার্স ওয়্যারহাউস তৈরি করা হয়েছে। তারফলে ২০ হাজার মানুষ সুবিধা পেয়েছে। তৃণমূল সরকারের ৫ প্রতিজ্ঞার কথাও এদিন বলেছেন তিনি। ২ কোটি টাকা বছরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কাউকে কিছু দেয়নি। এদিন বলেছেন, পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন। নিজের সামর্থ মতো কাজ করবেন। গত ৫ বছরে দেখতে পাওয়া যায়নি বিজেপির কাউকে। ভোট আসার পরে তাঁদের দেখা যাচ্ছে। তাঁরা আবার মহিলাদের ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এখানেই কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছেন তিনি। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর