কোলাঘাটের জশাড় সেতুর কাছ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের জশাড় সেতুর কাছ থেকে উদ্ধার হলো অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক তরুণী। কোলাঘাট বীট হাউস থানার(Kolaghat Beat House P.S.) অধীনে জশাড় পুলিশ ফাঁড়ির(Jaswar P.S.) কাছেই ঘটনাটি ঘটে। হটাৎ পুলিশ কর্মীরা দেখতে পায় তরুণীকে। সূত্রের খবর অজ্ঞাত পরিচয় এক তরুণীকে জশাড় ব্রীজের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওই পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা আধিকারিকেরা।

তৎক্ষণাৎ ওই তরুণীকে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসার পরে তরুণটি সুস্থ হলে পরিবারের সদস্যদের খবর দেয় থানার আধিকারিকেরা।পরে পরিবারের সদস্যরা কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে তরুণীকে বাড়ি নিয়ে যায়। তবে কেন অজ্ঞান হয়ে ব্রিজে পড়েছিলেন তা এখনো সুস্পষ্ট নয়।সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার(Daspur P.S.) কুলটিকরি গ্রামে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জশাড় এলাকায়। পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোন সূত্র পাওয়া যায় কিনা তা দেখছে।

অন্যদিকে, বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের।ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়িবাড়ির হাওদাভাটা এলাকায়।মৃত যুবকের নাম রাহুল রায় (২৬)।পরিবার সূত্রে জানা গিয়েছে,সোমবার গভীর রাতে হঠাৎ আওয়াজ পায় তারা।এরপর বাড়ি আশেপাশে দেখতেই বাড়ি সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবককে।তড়িঘড়ি যুবককে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Uttarbanga Medial And College Hospital) পাঠানো হয়েছে।পরিবার সদস্যদের পক্ষ থেকে ঘটনার তদন্তে জন্য খড়িবাড়ি থানায়(Kharibari P.S.) লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের