ফেসবুক লাইভে এসে আত্মহত্যা নদিয়ার যুবকের, তদন্তে পুলিশ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নদিয়ার এক যুবক। মঙ্গলবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুর এলাকার বাসন্তী পাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নদিয়ার এক যুবক। মঙ্গলবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসন্তী পাড়ায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ওই যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি বিশ্বাস। ২১ বছর বয়স তাঁর। মৃত যুবকের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে রবি নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। রাত ৮টা নাগাদ নিজের মোবাইল ফোনের সাহায্যে ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। অনেকক্ষণ হয়ে গেলেও রবি দরজা না খোলায় বাড়ির লোক দাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে অবশেষে দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। ঘরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন রবি।  বিয়েও হয়েছে তাঁর। রয়েছেন স্ত্রী। সপ্তাহখানেক আগে রবি ভিনরাজ্য থেকে শান্তিপুরে নিজের বাড়িতে ফেরেন। মঙ্গলবার ঘটনার দিন তাঁর স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি আসেন রবির বাড়িতে। কিন্তু কী কারণে আত্মহত্যা, তা নিয়ে কিছু জানায়নি পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ওই যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা