চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মারধর যুবককে

বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, এই অভিযোগ তুলে এক যুবককে বেধড়ক মারধর করলেন একদল যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, এই অভিযোগ তুলে এক যুবককে বেধড়ক মারধর করলেন একদল যুবক। শনিবার জলপাইগুড়িতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার জলপাইগুড়ি জেলার বয়েল খানা বাজার লাগোয়া এলাকায় এক যুবককে মারধর করে একদল যুবক। অভিযোগ চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে ওই যুবক। প্রথমে রাস্তায় আটক করে মারধর করা হয়। রাস্তায় মারধর করার পর অভিযুক্ত  যুবককে তুলে নিয়ে চলে যায় তারা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শনিবার দুপুরে জলপাইগুড়ির বয়েল খানা বাজার লাগোয়া এলাকায় হঠাৎ এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একদল যুবক। বেশকিছুক্ষণ চলে কথা কাটাকাটি। এরপর শুরু হয় মারধর। তাঁদের অভিযোগ, আক্রান্ত যুবক চাকরি দেওয়ার নামে বহু যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু চাকরি তো মেলেনি। উল্টে টাকা ফেরত দেবার কোনও গল্প নেই। ‘প্রতারিত’ যুবক যুবতী বহু চেষ্টা করেও অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বলে দাবি। একাধিক বেকার যুবক যুবতীর টাকা নিয়ে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত যুবক।

জলপাইগুড়ি শহরের বয়েল খানা বাজার লাগোয়া এলাকায় শনিবার টাকা দেওয়ার নাম করে অভিযুক্ত যুবককে ডাকা হয়। তখন পরিস্থিতি অন্যরকম বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। কিন্তু তাঁকে আটক করে ফেলে যুবক যুবতীর দল। এরপর অভিযুক্তকে মারধর করে তুলে নিয়ে চলে যায় তারা। ঘটনা নিয়ে থানায় কেন জানানো হল না ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত যুবককে নিয়ে অভিযোগকারীরা কোথায় গেল তাও বলতে পারছে না কেউ। এই ঘটনা নিয়ে অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানান জলপাইগুড়ি  জেলার পুলিশ সুপার।

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ