৩০০ টাকা বকেয়া, অন্যত্র বাইক সারানোয় বেধড়ক মারধর করে যুবককে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান :  বাইক সারানোর জন্য বকেয়া ৩০০ টাকা। সেই টাকা না মিটিয়ে অন্যত্র বাইকে সারাতে দেওয়ায় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ৪ জন যুবকের বিরুদ্ধে।  মৃতের নাম আব্দুর রহমান (৩০)। ঘটনার পর থেকে অভিযুক্ত চারজনের কোনও খোঁজ মিলছে না। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বছর তিরিশের আব্দুর রহমান কর্মসূত্রে নেপালে থাকেন। তিনি বাগনানের বাসিন্দা। কয়েক মাস আগে পাড়ার একটি গ্যারেজে বাইক সারিয়েছিলেন তিনি। কিন্তু বাইক সাড়ানোর কয়েকদিনের মধ্যেই সেটি ফের খারাপ হয়ে যায়। বাইক খারাপ হয়ে যাওয়ার কারণে পুরো টাকা তিনি দেননি। ৩০০টাকা বাকি ছিল। সেই কারণে পুরো টাকা তিনি দেননি। চারপর নেপালে ফিরে গিয়েছিলেন তিনি। গ্যারেজের মালিক টাকার জন্য আব্দুরের বাড়িতে যান। পরিবারের কাছে বিষয়টি জানতে পেরে ২৫০০ টাকা পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ৩০০ টাকা তিনি দেননি। এবার নেপাল থেকে ফিরে আসার পরে বাইকটি নিয়ে অন্যত্র গিয়েছিলেন। এই বিষয়টি জানতে পেরে ক্ষেপে যায় আগের গ্যারাজের মালিক ও তার সঙ্গীরা।

জানা গিয়েছে, আব্দুরকে আটকে রেখে ৪জন বেধড়কা মারধর করে। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলে সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়েই ছুটে আসেন। তাঁরাই আব্দুরকে উদ্ধারল করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থান অবনতি হলে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতার এসএসকেএম নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর। এরপরেই পরিবার থানায় অভিযোগ জানায় ওই গ্যারেজ মালিক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তাঁদের কোনও খোঁজ নেই। পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!