বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। অর্থাৎ ধরো, তথ্য মুছে দাও তারপরে হোল্ডিং সেন্টারে রেখে বাংলাদেশে পাঠিয়ে দাও। এই নীতিতেই চলছে রাজ্য সরকার। সেই পথে হেঁটেই মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া থেকে পরপর পাকড়াও করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এবার শহর কলকাতার খুব কাছেই খোঁজ মিলল বাংলাদেশির।

বিধাননগর থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিধাননগর পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগজোলা খালের পাশ থেকে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। নাম সুমন শেখ ওরফে জাহিদ। সে দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভারতের সবরকম নথিই তার কাছে ছিল বলে দাবি পুলিশের। আজ, শনিবার জাহিদকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সচিত্র পরিচয় পত্র, আধার কার্ড সহ বেশ কিছু নথি। কীভাবে এই নথি তাঁর কাছে এল সেই বিষয়ের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পডুন: হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

স্থানীয়রাই এই বাংলাদেশি ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের দাবি জাহিদ ১০-১২ বছর ধরে এখাবে বসবাস করছে। বাংলাদেশের যশোরে তার বাড়ি, বাবা নেই মা আছে। সেই কথা স্বীকার করে জাহিদ। এখানে আত্মীয়ের বাড়িতে থাকত সে। জন্মের প্রমাণপত্রও তার কাছে আছে বলে দাবি করে সুমন ওরফে জাহিদ। স্থানীয় ব্যক্তি তন্ময় কুন্ডু নামে এক ব্যক্তি এই বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তন্ময়, বাংলাদেশি জাহিদ সম্পর্কে কিছু বিস্ফোরক অভিযোগ করেন। কিছু তথ্য ও নথিপত্র তার কাছ চাওয়া হয়। যা দিতে পারেনি ধৃত জাহিদ। তাকে পুলিশের সামনেই জেহাদি বলেও দাবি করেন তন্ময়। পুলিশের তরফ থেকে সুমন ওরফে জাহিদকে প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আগামিকাল রবিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি