সাত সকালে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ফের শ্যুটআউট । বুধবার সাতসকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে চলল গুলি  । তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম ইসারুল গাজি।  কে এই শ্যুটআউট কাণ্ডের সঙ্গে যুক্ত র‍য়েছে তা এখন স্পষ্ট নয় । এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । 

এদিন সকালে বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপলের এই ঘটনা ঘটে । সেইসময় এক গাজি নামে  যুবক  বাইক নিয়ে বেড়িয়েছিলেন । আর তখনই দুটি মোটরবাইক করে ছয় দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় গাজিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । 

এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীদের কাছে বার বার তাঁকে প্রাণে না মারার আর্জি জানিয়েছিলেন  ইসারুল। কিন্তু রেহাই মেলেনি। সেইসঙ্গে ওই যুবকের পকেটে বেশ কিছু জিনিস ছিল । সেইগুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এখন পর্যন্ত ইসারুল কোন কাজের সঙ্গে যুক্ত তা এখন অস্পষ্ট রয়েছে । এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । 

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ