Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাকুমার ‘ক্রিয়াকর্ম’ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি

পরিবারের সকলের সঙ্গে গঙ্গায় এসেছিলেন সায়নদ্বীপ। বেশ কয়েকজনের ক্ষৌরকর্মের পরে তাঁদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন ওই যুবক।  

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠাকুমা গত হয়েছেন আগেই। রবিবার ছিল ‘ক্রিয়াকর্ম’ মানে ঘাটের কাজ। আর তা করতে এসেই তলিয়ে গেলেন নাতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বহরমপুরে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নিখোঁজ যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঘাটক্রিয়া’র কাজ করতে এসে গঙ্গায় ডুবে (DROWNED) নিখোঁজ নাতি। জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১ টা নাগাদ। বহরমপুরের গোরাবাজার কলেজ ঘাটের পাশের জেটিঘাটেই এসেছিলেন যুবক। তাঁর নাম সায়নদীপ দাস (২০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোরাবাজার উকিলবাদের বাসিন্দা গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সায়নদীপের ঠাকুমা বিমলরানী দাসের (৯০)। এদিন ছিল ঘাটক্রিয়ার দিন। সেই কাজ করতে পরিবারের সকলের সঙ্গে গঙ্গায় এসেছিলেন সায়নদীপ। বেশ কয়েকজনের ক্ষৌরকর্মের পরে তাঁদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন ওই যুবক।  তারপর জলে তলিয়ে যান তিনি।

ওই যুবকের বাবা বঙ্কিম দাস এবং তাঁর পরিবারের অন্যান্যরা জলে নেমেও তাঁকে উদ্ধার করতে পারেনি। কলেজ পড়ুয়া ওই যুবককে জল থেকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসে ডিজেস্টার ম্যানেজমেন্ট। চলছে তল্লাশি।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের