পঞ্চায়েত ভোটের আগে ফের খুন দিনহাটায়

শনিবার গভীর রাতে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহে ফের খুনের ঘটনা রাজ্যে। এবার এক যুবককে খুনের অভিযোগ উঠল দিনহাটার ২ নম্বর ব্লকে। শনিবার গভীর রাতে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম শম্ভু দাস। দিনহাটার ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, শনিবার গভীর রাতে শম্ভু দাসকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন ব্যক্তি। এরপর বাড়ির কাছেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। মৃতের বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পেশায় সে গৃহশিক্ষক। মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে তাই প্রতিহিংসা পরায়ন হয়ে ছোট ছেলে শম্ভুকে খুন করা হয়েছে।

উল্লেখ্য গত ১৫ জুন রাজ্য পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। মনোনয়ন জমা দেওয়া শেষ হলেও ফের সামনে এলো খুনের ঘটনা।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!