Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিষধর সাপের গায়ে আটকে হোল্ডার, মুখ দিয়ে কাটার চেষ্টা যুবকের!

সুদীপ এসে প্রথমে প্লাস দিয়ে রিংটি কাটার চেষ্টা করে। কিন্তু তাতে সাপের শরীর কেটে রক্ত বের হতে থাকে। সেই দৃশ্যই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষধর সাপের (Snake) গায়ে আটকে গিয়েছিল লাইটের হোল্ডার। আর তা মুখ দিয়ে কেটে বের করার চেষ্টা করলেন স্থানীয় এক যুবক। দামাল যুবকের কাণ্ড দেখে শিউরে উঠেছে নেট দুনিয়া। আর সেই সঙ্গে ভাইরাল হয়েছে দৃশ্য। জলপাইগুড়ির ঘটনা। সাপ ও ওই যুবক ২ জনেই এখন বিপদমুক্ত।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তে গাডরা অঞ্চল। এই এলাকার অঙ্গদ গছ গ্রামের একটি সরকারি চা বাগানে গত কয়েকদিন ধরে ঘুরছিল একটি বিশাল মাপের বিষধর সাপ। আর তার গায়ে আটকে ছিল একটি লাইটের হোল্ডার। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সাপটি খোলস ছাড়ার সময় লাইটের হোল্ডারের ভেতর নিজের শরীর ঢুকিয়ে ফেলেছিল। তবে আর হোল্ডারটি বার করতে পারেনি। এতেই কষ্ট পাচ্ছিল।  অসহ্য যন্ত্রণায় বেশি দূর যেতে না পেরে ওই এলাকাতেই থেকে গিয়েছিল সাপটি। অনেক চেষ্টার পরেও নিজের শরীর থেকে হোল্ডারটি খুলতে না পেরে যন্ত্রনায় ছটফট করছিল ওই সাপ।

তা দেখে বৃহস্পতিবার সাপটিকে আটকে রাখে চা বাগানের শ্রমিকরা। বনদফতরকে ফোন করার চেষ্টাও করা হয়। তবে মেলেনি নেটওয়ার্ক। অগত্যা নিজেরাই হোল্ডারটি ভেঙে সাপটিকে বিপদমুক্ত করার চেষ্টা করে। তবে হোল্ডারের প্লাস্টিকের অংশটি ভেঙে গেলেও সাপের শরীরে আঁটোসাটো হয়ে আটকে থাকে পেতলের অংশটি। আর এতেই বিপত্তি বেড়ে যায়। সাপের পেটের দিক তুলনামূলক বেশি মোটা থাকায় পেতলের অংশটিকে বের করা যাচ্ছিল না। এরপর ধারাল যন্ত্র দিয়ে ধীরে ধীরে হোল্ডার কাটার চেষ্টা করতে থাকেন শ্রমিকেরা। তাতেও ব্যর্থ হন তাঁরা। এর পর খবর পাঠানো হয় স্থানীয় দামাল যুবক (Youth) বলে পরিচিত সুদীপ দাসকে।  

সুদীপ এসে প্রথমে প্লাস দিয়ে রিংটি কাটার চেষ্টা করে। কিন্তু তাতে সাপের শরীর কেটে রক্ত বের হতে থাকে। রক্ত বের হওয়ার দৃশ্য দেখে সুদীপ আর নিজেকে ঠিক রাখতে পারেননি। সাপকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে তিনি সাপের শরীরে মুখ লাগিয়ে দাঁত দিয়ে কেটে বের করার চেষ্টা করেন ওই হোল্ডারটিকে। ভয়ানক দৃশ্য দেখে শিউরে ওঠেন চা শ্রমিক ও স্থানীয়রা। শুরু করেন চিৎকার। তাঁদের বারবার নিষেধের পর কাটারি দিয়ে কেটে লাইটের হোল্ডারটিকে খুলে সাপটিকে বিপদমুক্ত করে দামাল। সেই দৃশ্যই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পাল্লা দিয়ে বাড়ছে লাইক, রিয়্যাক্ট, কমেন্ট আর শেয়ার। অনেকে আবার পোস্ট করছেন ভিডিওটি। তাও ভাইরাল (Viral) হচ্ছে নিমেষেই। ভিউইয়ার্স অগুণতি। যুবকের সাহস দেখে শিউরে উঠছেন সকলেই। 

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি