হাতে মাত্র ৬ দিন, যুব সাথী প্রকল্পের ক্যাম্প কোথায় বসছে আপনার ব্লকে? দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের বেকার যুবসমাজের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন ‘যুব সাথী স্কিম ২০২৬’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত যাতে যুবসমাজ ন্যূনতম আর্থিক সুরক্ষা পায়, সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে।

প্রথমে অগাস্ট মাসে প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও, প্রশাসনিক প্রস্তুতি ও পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে যুব সাথী স্কিম কার্যকর হবে। আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অনলাইন ও অফলাইন-দু’ভাবেই আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। সরকার জানিয়েছে, ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা পাঠানো শুরু হবে।

আরও পড়ুন: মদে ভেজাল রুখতে নয়া ব্যবস্থা রাজ্য আবগারি দফতরের

আবেদনপত্র কোথায় পাবেন? যুব সাথী স্কিমের ফর্ম পশ্চিমবঙ্গ সরকার-এর ‘Sports and Youth Services Department’-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকেও ফর্মের হার্ড কপি সংগ্রহ করা যাবে।

১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হচ্ছে। রবিবার ক্যাম্প বন্ধ থাকবে। নিজের এলাকার ক্যাম্প কোথায় বসছে, তা জানতে সরকারি পোর্টালে গিয়ে ‘Find Your Camp’ অপশনে ক্লিক করে জেলা, বিধানসভা ও ব্লকের নাম নির্বাচন করলেই ক্যাম্পের নির্দিষ্ট ঠিকানা জানা যাবে। সব মিলিয়ে, যুব সাথী স্কিম ২০২৬ রাজ্যের বেকার যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার পথ খুলে দিচ্ছে বলে মনে করছে প্রশাসন।

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়