Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলাবাগানে রেশনের আটার বস্তা আটক করলো গ্রামবাসীরা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার বীরনগরে সারারাত ধরে অন্ধকার এক কলা বাগানে রেশনের কুইন্টাল কুইন্টাল আটার সাথে নিম্নমানের পশু খাদ্য মেশানো হাতেনাতে ধরে ফেলল এলাকাবাসী । এলাকায় ক্ষোভ বিক্ষোভে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে মজুদ প্রচুর পরিমাণে ওই খাদ্য পুলিশ আটক করেছে। শুরু হয়েছে তদন্ত।শুধু খাদ্যমন্ত্রী গ্রেফতার নয়, বাকিবুর রহমানের সাথে নদীয়ার বিভিন্ন চালকল আঁটাকলের যোগ সাদৃশ্য রয়েছে বলে ইডি তদন্তকারী আধিকারিকরা দাবি করেন । কুইন্টাল কুইন্টাল আটা সারারাত ধরে অন্ধকারে কলাবাগানে(Banana Garden) বসে নিম্নমানের খাদ্য সামগ্রী মিশিয়ে তা চোরাচালান করার অভিযোগ নদীয়ার বীরনগরে(Birnagar)।

নদীয়ার বীর নগর পৌরসভার আট নম্বর চরকপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে উদ্ধার প্রচুর পরিমাণ রেশনের আটার বস্তা। কোন তদন্তকারী সংস্থা নয়, এলাকাবাসীরাই হাতেনাতে ধরে ফেলে এই অপকর্ম। ক্ষোভে ফেটে পড়েন তারা। পশু খাদ্য সহ নিম্নমানের খাদ্য সামগ্রী মেশানোর ফলে সাধারণ মানুষের প্রাণ সংশয়ের অভিযোগ তোলেন তারা।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশান্ত পাল নামে এক সাপ্লায়ার অবৈধভাবে বিভিন্ন রেশন ডিলারদের সাথে চোরাচালানে যুক্ত। যদি ওই রেশন ডিলার এই অভিযোগ অস্বীকার করেছেন।

কলাবাগানে রাতের অন্ধকারে হাজার হাজার বস্তা রেশন সামগ্রীর নতুন বস্তার মুখ কেটে পশু খাদ্য এবং নিম্নমানের খাদ্য সামগ্রী মেশানো হচ্ছিলো । ভোরের আলো ফুটতে হাতেনাতে ধরলো দুজন রেশন কর্মীসহ প্রচুর পরিমাণে বেআইনি খাদ্য সামগ্রী। তারা ওই দুজন ব্যক্তিকে ঘরে আটকে উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীর দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার(Taherpur Police station) পুলিশ। তারা দুটি গাড়িসহ এলাকাবাসীর ধরে রাখা ওই দুই রেশন কর্মীকে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী দাবি করে সাংসদ বিধায়ক ঘটনা স্থলে পৌঁছালে তবেই ছাড়া হবে কারণ বাকিরা পলাতক। ঘটনাস্থলে এসে পৌঁছান সাংসদ এবং বিধায়ক তারা । এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় রানাঘাট জেলা পুলিশের(Ranaghat District Police) পক্ষ থেকে। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীদের হাতে আটক হওয়ার রেশন কর্মীসহ আটক মালপত্র থানায় নিয়ে যায় ।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর