ভারতীয় টেলিভিশনের বাজারে বিপ্লব, প্রথম বার সাউন্ডবার সমেত লঞ্চ Vu Vibe TV

Share:

ইন্দ্রজি‍ৎ রায়:  ভারতের টেলিভিশন বাজারে নতুন এক বিপ্লব ঘটিয়েছে Vu Television। তারা আনছে Vu Vibe TV সিরিজ, যা বিশ্বের প্রথম কোনও ইন্টিগ্রেটেড সাউন্ডবার (soundbar) সহ কোয়ান্টাম ডট (QLED) টেলিভিশন। শুধু তাই নয়, এই সাউন্ডবারটি বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে স্পষ্ট ডায়ালগ শোনার জন্য। Vu ডিজাইন সেন্টারে গবেষণা ও উন্নয়নের পর তৈরি এই টিভিটি বিশেষ করে OTT কনটেন্ট দেখার জন্য আদর্শ।

Vu Vibe TV -তে থাকা ইন্টিগ্রেটেড সাউন্ডবারটি মাদারবোর্ডের অ্যাম্প্লিফায়ার সার্কিটের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে সাবটাইটেল ছাড়াই অনুষ্ঠান দেখার সময়ও শব্দ পরিষ্কার ভাবে শোনা যায়। প্রতিটি শব্দ, ডায়ালগ ও সুর স্পষ্ট হয়ে ওঠে এই নতুন প্রযুক্তির কল্যাণে। অতিরিক্ত স্পিকার বা জটিল সেটআপ ছাড়াই পরিষ্কার অডিও উপহার দেয় এই টিভি। একটি তার দিয়েই টেবিল বা দেওয়ালে সহজে মাউন্ট করা যায়, যা সেটআপকে সহজ করে তোলে।

Vu Vibe TV তে QLED প্রযুক্তির সঙ্গে IPS প্যানেলের সমন্বয় ঘটানো হয়েছে। এর ফলে 400 নিটস ব্রাইটনেস পাওয়া যায়, যা সাধারণ 4K/QLED টিভির প্রায় দ্বিগুণ। সিনেমা, শো, গেমিং ও স্পোর্টস দেখার জন্য আদর্শ এই টিভি। ইন্টিগ্রেটেড সাউন্ডবারটি 88 watt শক্তিশালী সাউন্ড দেয়। মোবাইল বা মিউজিক অ্যাপের সঙ্গে সহজেই সংযুক্ত করে সরাসরি ফোন থেকে Playlist Stream করা যায়। এই টিভিতে Sound Only, Cinema, Night, Dolby Audio ও Pure Surround সহ পাঁচটি সাউন্ড মোড (Sound mode) রয়েছে। এছাড়াও, মিউজিক বাজানোর সময় স্ক্রিন বন্ধ করে রাখার সুবিধাও আছে।

শক্তিশালী AI প্রসেসরের সঙ্গে Vu Vibe TV গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে। 2 GB RAM ও 16 GB স্টোরেজ স্মুথ স্ট্রিমিং ও পর্যাপ্ত স্টোরেজ স্পেস নিশ্চিত করে। রিমোট কন্ট্রোল ব্যবহার যথেষ্ট সহজ। বিভিন্ন পিকচার ও সাউন্ড মোডে দ্রুত স্যুইচ করার জন্য হটকি রয়েছে। ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ ক্রিকেট পিকচার মোড ও ক্রিকেট সাউন্ড মোড রয়েছে।

লঞ্চ ইভেন্টে Vu Television -এর Chairperson ও CEO দেবিতা সারাফ ইন্টিগ্রেটেড সাউন্ডবারের অনন্য প্রযুক্তির কথা তুলে ধরেন। Vu 18 মাস ধরে এই প্রযুক্তি উদ্ভাবনের কাজ করেছে। Sony, Samsung, LG-র মতো বড় কোম্পানির কোনও টিভিতে এই ফিচার নেই। Vu Vibe TV র বিক্রি থেকে 2024-এর শেষের মধ্যে 300 কোটি টাকা আয়ের লক্ষ্য রয়েছে Vu -র। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়ও এই পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে।

Vu Vibe QLED TV, exclusively Amazon -এ পাওয়া যাবে। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স দোকানগুলিতেও এটি পাওয়া যাবে। 43 ইঞ্চি মডেলের দাম 30,999 টাকা, 50 ইঞ্চির 35,999 টাকা, 55 ইঞ্চির 41,999 টাকা 65 ইঞ্চির দাম 58,999 টাকা।

 

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির