বাজারে আসার আগেই সুরক্ষায় বিশেষ মুকুট ছিনিয়ে নিল নয়া  Maruti Suzuki Dzire

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম থেকেই Maruti Suzuki Dzire মধ্যবিত্তের সাশ্রয়ী গাড়ির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। সম্প্রতি এই শীর্ষস্থানীয় গাড়িনির্মাণকারী সংস্থাটির অত্যাধুনিক ও অত্যন্ত আকর্ষণীয় চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Dzire গ্লোবাল NCAP থেকে সম্পূর্ণ 5-স্টার ক্র্যাশ টেস্ট রেটিং পেয়েছে।

Maruti Suzuki Dzire দেশের সবচেয়ে বেশি বিক্রিত কমপ্যাক্ট সেডান। সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গিয়েছে, এই নতুন Dzire আনুষ্ঠানিকভাবে দেশে ১১ নভেম্বর লঞ্চ করা হবে। বাজারে আসার আগে গাড়িটি গ্লোবাল NCAP দ্বারা ক্র্যাশ টেস্ট রেটিং-এর জন্য পরীক্ষা করা হয়েছে। নতুন Dzire-টি প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য অর্থাৎ AOP তে 34 এর মধ্যে 31.24 পয়েন্ট অর্জন করেছে ও গাড়িটি শিশুদের সুরক্ষার জন্য বা COPতে 42 এর মধ্যে 39.20 পয়েন্ট অর্জন করেছে ৷ পরীক্ষায় দেখা গিয়েছে, গাড়িটি যে চালক এবং যাত্রীদের মাথা ও ঘাড়ের জন্য ভালো সুরক্ষা প্রদান করেছে। তবে গাড়িটি ড্রাইভারের বুকের জন্য মাঝারি মানের সুরক্ষা দিয়েছে ও সামনের যাত্রীর জন্য যথেষ্ট ভালোই সুরক্ষা দিতে পেরেছে । এছাড়া ড্রাইভার এবং যাত্রীদের হাঁটুও ভাল সুরক্ষিত রাখতে সক্ষম এই  গাড়িটি। সংস্থাটি জানিয়েছে, সামনের দিকে ক্র্যাশের ক্ষেত্রে শিশুদের মাঝারি মানের সুরক্ষা দিতে সক্ষম  হলেও পাশাপাশি ক্র্যাশের ক্ষেত্রে গাড়িটি শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম।

আনুষ্ঠানিক বিবৃতিতে টুওয়ার্ডস জিরো ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডেভিড ওয়ার্ড এই নতুন Dzire-এর সুরক্ষা প্রদান  প্রসঙ্গে  জানিয়েছেন , “নতুন ডিজায়ারের 5-স্টার রেটিং মারুতি সুজুকির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই মডেলের আগের সংস্করণ এবং মারুতির অন্যান্য সংস্করণের তুলনায় এই গাড়িটি যথেষ্ট সুরক্ষা দিতে সক্ষম। আমরা আশাবাদী যে মারুতি তাদের মডেল পরিসর জুড়ে এই উচ্চ স্তরের নিরাপত্তা কর্মক্ষমতা ভবিষ্যতেও টিকিয়ে রাখতে চাইবে। যদি তারা সেটি করতে সক্ষম হয়, তবে এটি ভারতীয় গাড়ি বাজারের জন্য দুর্দান্ত গেম চেঞ্জার হয়ে উঠবে।”

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে