রাইডারদের জন্য সুখবর! আরও অভিনব প্রযুক্তি নিয়ে হাজির Karizma XMR 210

Share:

নিজস্ব প্রতিনিধি: শীর্ষস্থানীয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা Hero MotoCorp আবারও চমকে দিল বাইকপ্রেমীদের। সম্প্রতি তারা তাদের অতি জনপ্রিয় বাইক Karizma XMR-র নতুন অভিনব প্রযুক্তিসম্পন্ন বাইক ২০২৫ Hero Karizma XMR 210 বাজারে নিয়ে এসেছে। এবার এই জনপ্রিয় স্পোর্টস ট্যুরার পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে: Base, Top এবং Combat Edition। আগের Karizma-এর তুলনায় এবার শুধু ডিজাইনেই নয়, যন্ত্রাংশেও অনেক বেশি উন্নতি এসেছে, বিশেষ করে Top এবং Combat সংস্করণে।

নতুন লাইনআপ ও দাম

সংস্থা সূত্রে জানা গিয়েছে, Base ভ্যারিয়েন্টের কোনও পরিবর্তন হয়নি। এর দাম রাখা হয়েছে ₹১,৮১,৪০০ (এক্স-শোরুম)। তবে নতুন Top এবং Combat Edition-এ বেশ কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত হয়েছে। Top Edition-এর দাম ₹১,৯৯,৭৫০ আর Combat Edition-এর দাম ₹২,০১,৫০০ (এক্স-শোরুম)।

আরও শক্তিশালী ও পরিপূর্ণ

Karizma XMR 210 প্রথম আসে ২০২৩ সালের অগস্টে। এটি ছিল Hero-র প্রথম লিকুইড-কুলড ইঞ্জিন যুক্ত বাইক। যার ডিজাইনে আগের Karizma-র ছোঁয়া ছিল। তবে তখন বাইকটিতে কিছু গুরুত্বপূর্ণ ফিচারের অভাব ছিল, যেমন TFT ডিসপ্লে বা USD ফর্ক। এই অভাব পূরণ করতেই ২০২৫ সংস্করণে Hero এনেছে বড় আপডেট।

Top এবং Combat Edition-এ যুক্ত হয়েছে:

  • Inverted USD টেলিস্কোপিক ফর্ক
  • ৪.২ ইঞ্চির TFT ডিসপ্লে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে
  • Combat Edition-এ রয়েছে নতুন গ্রে রঙের স্কিম আর চোখে পড়ার মতো হলুদ হাইলাইটস
  • এই TFT ডিসপ্লেটি Hero XPulse 210-এও দেখা গেছে, এবং এটি পড়তে সহজ ও ব্যবহারবান্ধব।

যদিও ইঞ্জিন একই—২১০ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইউনিট—তবে নতুন সাসপেনশন ও ডিসপ্লে ফিচারের জন্য রাইডিং অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে।

ভবিষ্যতের পরিকল্পনা

যদিও গুজব ছিল Karizma XMR 210 হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। Hero সেই গুজবকে উড়িয়ে দিয়ে নতুন ভার্সনই এনেছে। শুধু তাই নয়, খুব শিগগিরই বাজারে আসছে Karizma XMR 250। এটি Xtreme 250R-এর ইঞ্জিন ব্যবহার করবে, এবং দামের দিক থেকে XMR 210-এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। অনুমান করা হচ্ছে, XMR 250-এর দাম হবে প্রায় ₹২.১৫ লক্ষ (এক্স-শোরুম)। এতে Base ভ্যারিয়েন্ট হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তবে Top ভ্যারিয়েন্ট চলবে XMR 250-এর সঙ্গে সমান্তরালে। Karizma XMR 250 এলে XMR 210-এর বিক্রয় প্রভাবিত হবে কিনা, তা সময়ই বলবে।

প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে Karizma XMR 210?

বর্তমানে ভারতের বাজারে Karizma XMR 210-এর প্রতিদ্বন্দ্বী হল Bajaj Pulsar RS200 এবং Yamaha R15 V4। তবে নতুন আপডেটের ফলে Karizma এখন অনেক “ভ্যালু ফর মানি” বাইক হয়ে উঠেছে। উন্নত ফিচার, আরামদায়ক রাইড এবং স্পোর্টি লুক মিলিয়ে এটি আবার সেই পুরনো Karizma-এর গৌরব ফিরিয়ে আনতে প্রস্তুত।

Hero-র এই পদক্ষেপ একদিকে যেমন পুরোনো Karizma প্রেমীদের জন্য আনন্দের খবর, তেমনি নতুন প্রজন্মের রাইডারদের জন্যও নিঃসন্দেহে এটি একটি আকর্ষণীয় পছন্দ হতে চলেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন