১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১ অগস্ট ২০২৬ থেকে দেশে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। রেলের তৎকাল টিকিট বুকিং, আয়কর রিটার্ন (ITR), ক্রেডিট কার্ড, এলপিজি সিলিন্ডারের দাম এবং আধারভিত্তিক KYC-সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে এর প্রভাব সরাসরি পড়তে পারে।

তৎকাল টিকিট বুকিংয়ে নতুন ব্যবস্থা

১ অগস্ট থেকে রেলের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় পরিবর্তন কার্যকর হতে পারে। যাত্রীদের আরও স্বচ্ছ ও নিরাপদ বুকিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন নিয়ম চালু করা হচ্ছে। ভুয়ো বুকিং রোধ এবং প্রকৃত যাত্রীদের সুবিধা বাড়াতেই এই উদ্যোগ।

আয়কর রিটার্ন জমার শেষ সময়

যাঁরা এখনও ২০২৫-২৬ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য ৩১ জুলাই নির্ধারিত সময়সীমা। নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে জরিমানা ও অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।এছাড়া তাঁরা কিছু ট্যাক্স রেজিম-এর সুবিধাও হারাতে পারেন। তবে, ITR-3 এবং ITR-4 (নন-অডিট) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগস্ট ২০২৬। অডিট কেসের জন্য এই তারিখ ৩১ অক্টোবর ২০২৬। বিলেটেড রিটার্ন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এবং সংশোধিত (Revised) রিটার্ন ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত জমা দেওয়া যাবে।

ক্রেডিট কার্ডের নিয়মে বদল

আগস্ট মাস থেকে কয়েকটি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে পারে। রিওয়ার্ড পয়েন্ট, পরিষেবা চার্জ, সুদের হার বা অন্যান্য শর্তে সংশোধন হতে পারে। তাই কার্ড ব্যবহারকারীদের নিজ নিজ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া, কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারেও বদল করতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকে রেপো রেট নিয়ে কোনও সিদ্ধান্ত হলে তার প্রভাব গৃহঋণ, গাড়ির ঋণের ইএমআই এবং এফডি-র সুদের হারের উপর পড়তে পারে।

LPG সিলিন্ডারের নতুন দাম

প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। সেই অনুযায়ী ১ অগস্ট থেকেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বাজার ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে নতুন মূল্য।

আধারভিত্তিক KYC আরও সহজ

অগস্ট থেকেই ধাপে ধাপে চালু হতে পারে CKYC 2.0 ব্যবস্থা। এর ফলে একবার KYC সম্পন্ন করলেই গ্রাহকের সম্মতিতে বিভিন্ন ব্যাঙ্ক, বিমা সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানে একই তথ্য ব্যবহার করা যাবে। এই নতুন ব্যবস্থায়, অ্যাকাউন্ট খোলার সময় বা কেওয়াইসি আপডেট করার সময় গ্রাহকের সম্মতির পর কেন্দ্রীয় রেজিস্ট্রি থেকে সরাসরি তথ্য ব্যবহার করা যাবে। এর ফলে আর্থিক জালিয়াতি রুখতে সাহায্য হবে।

আগস্ট থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলি ব্যাঙ্কিং, কর, ভ্রমণ এবং দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই অপ্রয়োজনীয় সমস্যা এড়াতে নতুন নিয়মগুলি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা জরুরি।

 

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ