দেনায় ডুবে যাওয়া অনিল আম্বানির সংস্থা কিনতে ঝাঁপাল আদানি, কেকেআর, পিরামল

রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানির দুঃসময় যেন কিছুতেই কাটছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানির দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবার দেনার দায়ে বিক্রি হয়ে যাচ্ছে অনিলের সংস্থা রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড। আর সেই ডুবন্ত সংস্থাকে কিনতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির সংস্থা আদানি গোষ্ঠী, কেকেআর, পিরামল ফাইন্যান্স ও পুনাওয়ালা ফাইন্যান্স। আগামী ২৫ মার্চ আভাস মিলতে চলেছে কোন সংস্থার ভাগ্যে শিঁকে ছিড়ছে।

পাওনাদারদের দেনা না মেটানো এবং সংস্থা পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে গত বছরের নভেম্বর মাসেই অনিল আম্বানির মালিকানাধীন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থা (এনবিএফসি) রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের পরিচালন পর্ষদকে বরখাস্ত করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। পরিবর্তে সংস্থার কাজকর্ম দেখভালের জন্য ওয়াই নাগেশ্বর রাওকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছিল। প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে দেনা মেটাতে সংস্থা বিক্রির সিদ্ধান্ত নেন নাগেশ্বর। অনিলের ডুবে যাওয়া সংস্থাকে অধিগ্রহণে ইচ্ছুকদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) চাওয়া হয়। গত ১১ মার্চের মধ্যে ওই ইওআই জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যদিও অনিলের সংস্থা অধিগ্রহণে ইচ্ছুক বেশ কিছু সংস্থার অনুরোধে ওই সময়সীমা বাড়িয়ে ২৫ মার্চ করা হয়।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আদানি গোষ্ঠীর আদানি ফিনসার্ব, পিরামল ফাইন্যান্স, কেকেআর, হিরো ফিনকর্প, আ্যাপোলো গ্লোবাল, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, নিপ্পন লাইফ সহ ১৪টি সংস্থা ইতিমধ্যেই অনিল আম্বানির ডুবে যাওয়া সংস্থা অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে। ইওআই জমা করার জন্য বেশ কয়েকটি সংস্থা বাড়তি সময় চেয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল