চাঁদের পর মিশন সূর্য, সফলভাবে উড়ে গেল ভারতের আদিত্য এল-১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের পর মিশন সূর্য। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে ইসরো। শনিবার (২ সেপ্টেম্বর) সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দিল ভারতের মহাকাশযান আদিত্য এল-১। সফলভাবে উৎক্ষেপণ করা হল এই মহাকাশযান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে এই মহাকাশযান। সময় ১১.৫০ মিনিট। ফের এক মাহেন্দ্রক্ষণের সম্মুখীন ভারতবাসী।

আদিত্য-এল ১ সূর্যের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে পর্যবেক্ষণ করবে আদিত্য। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, সৌরঝড়, সূর্যের আবহাওয়া পরিবর্তন নিয়ে গবেষণা করবে। পৃথিবী ও সূর্যের মধ্যে একটি এল১ পয়েন্টে স্থাপন করানো হবে এই মহাকাশযানকে। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় ১২০ দিন। ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সেটি।

২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করে। এর ১০ দিনের মাথায় সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দিল ইসরোর আদিত্য এল-১।  এই অভিযান সফল হলে ইসরোর মুকুটে নয়া পালক উঠবে। প্রথম কোন দেশ সূর্য অভিযানে সফল হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান