এই AI অ্যাপ থাকলেই বিপদ, লক্ষ লক্ষ ব্যবহারকারীর KYC তথ্য ফাঁস, আপনার ফোনেও কি রয়েছে এই অ্যাপ?

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি AI অ্যাপই হয়ে উঠতে পারে ভয়ানক তথ্যফাঁসের কারণ! সাম্প্রতিক এক চাঞ্চল্যকর ঘটনায় সামনে এসেছে, লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি, ভিডিও এমনকি কেওয়াইসি সংক্রান্ত সংবেদনশীল তথ্য অনিরাপদভাবে ফাঁস হয়ে গেছে। প্রশ্ন একটাই, আপনার স্মার্টফোনেও কি রয়েছে সেই বিপজ্জনক অ্যাপ?

সূত্রের খবর, গুগল প্লে স্টোরে উপলব্ধ দুটি জনপ্রিয় অ্যাপের মাধ্যমে ভয়াবহ ডেটা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপগুলির একটি ছিল AI-ভিত্তিক টুল, যা বিশ্বের প্রায় ২৫টি দেশে ব্যবহৃত হচ্ছিল।

আরও পড়ুন: আফগানিস্তানে পাক হামলায় গুঁড়িয়ে গেল ধর্মীয় স্কুল ও মসজিদ, মৃত বেড়ে ৮০

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিডিও এআই আর্ট জেনারেটর অ্যান্ড মেকার নামের অ্যাপটি ৫ লক্ষেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল এবং ১১ হাজারের বেশি রিভিউ পেয়েছিল। কিন্তু এই অ্যাপের মাধ্যমেই ফাঁস হয়েছে প্রায় ১৫ লক্ষ ছবি ও ৩.৮৫ লক্ষ ভিডিও, সঙ্গে অসংখ্য AI-জেনারেটেড ফাইল।

গবেষকদের অনুসন্ধানে উঠে এসেছে, অ্যাপটির সঙ্গে যুক্ত একটি ভুলভাবে কনফিগার করা গুগল ক্লাউড স্টোরেজ বাকেট কোনও প্রকার প্রমাণীকরণ ছাড়াই মিডিয়া ফাইলগুলিতে প্রবেশের সুযোগ দিচ্ছিল। ফলে ২০২৩ সালের ১৩ জুন অ্যাপটি চালু হওয়ার পর থেকে প্রায় ১২ টেরাবাইটেরও বেশি ডেটা মোট ৮.২৭ মিলিয়ন ফাইল অনিরাপদ অবস্থায় সংরক্ষিত ছিল।বর্তমানে এই অ্যাপটি আর গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না।

এই ঘটনার সঙ্গে যুক্ত দ্বিতীয় অ্যাপটির নাম IDMerit। একই ডেভেলপারের তৈরি এই অ্যাপটি মূলত KYC যাচাইয়ের কাজে ব্যবহৃত হতো। ফলে ফাঁস হয়েছে পরিচয়পত্র, ঠিকানা, ফোন নম্বরসহ অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য, যা সাধারণত ব্যাংকিং ও আর্থিক লেনদেনে ব্যবহৃত হয়।

এই ডেটা লঙ্ঘনের প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ নয়-আমেরিকা, জার্মানি, ফ্রান্স, চীন, ব্রাজিলসহ প্রায় ২৫টি দেশে এর প্রভাব পড়েছে।

নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন?
যেকোনও নতুন অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই ডেভেলপারের প্রোফাইল ভালো করে যাচাই করুন। বিশেষ করে Google Verified ব্যাজ আছে কি না দেখুন। অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল এড়িয়ে চলুন এবং নিয়মিত অ্যাপ পারমিশন পরীক্ষা করা অভ্যাসে পরিণত করুন।

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?