ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের অন্যতম বৃহৎ ই-বাণিজ্য সংস্থা অ্যামাজন। অক্টোবর মাসেই দ্বিতীয় বার কর্মী কমানোর সিদ্ধান্ত নিল সংস্থাটি। এ বার চাকরি হারালেন প্রায় ২৫০ জন কর্মী। সংস্থার যন্ত্র ও পরিষেবা বিভাগে এই ছাঁটাই ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রযুক্তি শিল্পে। ব্যবসার পরিধি বাড়লেও কেন বার বার কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে অ্যামাজন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদের উপরেই মূলত ছাঁটাইয়ের কোপ পড়েছে। বুধবার সকালে ই-মেল ও ফোনে বার্তা পাঠিয়ে কর্মীদের চাকরি হারানোর কথা জানানো হয়। সংস্থার এক মুখপাত্রের বক্তব্য, কাজের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের পণ্য পরিকল্পনার সঙ্গে কর্মী কাঠামোর সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক সময়ে একাধিক নতুন পণ্য বাজারে এনেছে অ্যামাজন। নতুন কিন্ডল ই-রিডার, ট্যাবলেট কম্পিউটার এবং অ্যালেক্সা-চালিত অ্যালার্ম ঘড়ি ও ছবির ফ্রেমের মতো পণ্যও সামনে এনেছে সংস্থা। তার পরেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিস্মিত প্রযুক্তি মহলের একাংশ।

আরও পড়ুনঃ ৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

এর আগে অক্টোবর মাসেই অ্যামাজনের মূল খুচরো ব্যবসার বিভাগে প্রায় ১,০০০ কর্মীর চাকরি গিয়েছিল। ফলে চলতি মাসে দুই দফায় সংস্থাটিতে মোট প্রায় ১,২৫০টি পদে ছাঁটাইয়ের খবর সামনে এল।অন্যদিকে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে অ্যামাজনের মোট বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়ে ২০০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ব্যবসায় বৃদ্ধির মধ্যেও কেন কর্মী সংখ্যা কমানো হচ্ছে, তা নিয়ে প্রযুক্তি শিল্পে আলোচনা শুরু হয়েছে। সংস্থার দাবি, এই পদক্ষেপের লক্ষ্য কাজের গতি ও দক্ষতা বাড়ানো।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির