চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে সর্বকালীন রেকর্ড গড়ে ১ লক্ষ ২০ হাজারে পৌঁছল সোনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অতীতের সব রেকর্ড চুরমার করে দেশে সর্বকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল সোনার দাম। রবিবার রাতে ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি এক ধাক্কায় বেড়েছে এক হাজার ৯০ টাকা। ফলে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৮১ টাকা। আজ সোমবার (১৫ জুলাই) থেকে নয়া দাম কার্যকর হচ্ছে।

গত বছর খানেক ধরেই আম আদমির কাছে সোনা অতি মহার্ঘ হয়ে দাঁড়িয়েছে। এক লক্ষের গণ্ডি পেরিয়েছে হলুদ ধাতব পদার্থ। চলতি বছরেরই ২১ মার্চ সোনার ভরি এক ধাক্কায় ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে ২২ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় পৌঁছেছিল ১ লক্ষ ১৪ হাজার ৭৪ টাকা। তার পরে কয়েক দফায় দাম ওঠা-নামা করেছিল। গত ২১ এপ্রিল সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অনেকটা বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায়।

রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিবৃতিতে ফের গয়না গড়ানোর সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা। এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়াবে ৯৮ হাজার ২৪৬ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ