দুঃসংবাদ, পুজোর মুখে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি হাসিনা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজো মানেই আনন্দ আর ভুরিভোজের পালা। আর সেরা পার্বনে বাঙালির পাতে অবশ্যই জায়গা পায় মাছের রাজা ইলিশ। কিন্তু আসন্ন দুর্গাপুজোয় পদ্মা কিংবা মেঘনা নদীর টাটকা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে এপার এবং ওপার-দুই বাংলার বাঙালিদের। কেননা, আসন্ন দুর্গাপুজোর মুখেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ মৎস্য মন্ত্রক। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিমের পৌরাহিত্যে বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের বৈঠক বসেছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রজনন মরসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, মজুত নিষিদ্ধ থাকবে। ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় কার্যত কর্মহীন হয়ে পড়তে হবে ম‍ৎস্যজীবীদের। তাঁদের ভিজিএফ প্রকল্পে খাদৃ্য সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেন ম‍ৎস্যমন্ত্রী।

বৈঠকে তিনি বলেন, ‘ইলিশ শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটি জিআই সনদপ্রাপ্ত একটি সম্পদ, যা বিশ্ব পরিমণ্ডলে আমাদের আলাদা পরিচয় বহন করে। অতীতের সব রেকর্ড অতিক্রম করে ইলিশের উৎপাদন বেড়েছে। এক্ষেত্রে ইলিশ উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে মৎস্যজীবীরাই সে ইলিশ আহরণ করবে। তারাই লাভবান হবেন। সরকার শুধু ইলিশ উৎপাদনের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। জাতীয় সম্পদ ইলিশ যাতে কোনও ভাবেই বিপন্ন না হয় তার জন্য কাজ করতে হবে।’

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে