জানেন কি অফিসের চাপ কমাতে এখন সবাই ভরসা রাখছেন এই ৫ AI Tool-এর উপর!

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন শুধু প্রযুক্তির জগতে সীমাবদ্ধ নয়, অফিসের প্রতিদিনের কাজেও হয়ে উঠছে অন্যতম ভরসা। ইমেল লেখা, রিপোর্ট তৈরি, প্রেজেন্টেশন বানানো কিংবা মিটিংয়ের নোট নেওয়া, যে কাজ একসময় করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন কয়েক মিনিটেই তা সম্ভব হচ্ছে AI টুলের সাহায্যে। ফলে কাজের গতি যেমন বাড়ছে, তেমনই কমছে চাপও।

বর্তমানে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত AI টুলগুলোর মধ্যে অন্যতম হল OpenAI-এর ChatGPT। লেখালেখি, অফিস ইমেল তৈরি, রিপোর্ট বানানো কিংবা নতুন আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। অনেক কর্মী মিটিংয়ের সারাংশ তৈরি বা প্রেজেন্টেশনের খসড়া বানাতেও এই টুলের সাহায্য নিচ্ছেন। ইংরেজিতে ইমেল বা ডকুমেন্ট লেখার সময় ছোটখাটো ভুল শুধরে দিতে জনপ্রিয় Grammarly। শুধু বানান বা ব্যাকরণ নয়, লেখাকে আরও প্রফেশনাল ও পরিষ্কার করে তুলতেও সাহায্য করে এই টুল। কর্পোরেট দুনিয়ায় এটি এখন অত্যন্ত জনপ্রিয়।

ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির ক্ষেত্রে Canva এখন অনেকের প্রথম পছন্দ। AI ফিচারের সাহায্যে কয়েকটি শব্দ লিখেই পোস্টার, প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া গ্রাফিক তৈরি করা সম্ভব হচ্ছে। পাশাপাশি ভিডিও এডিটিংয়ের জন্য CapCut এবং Adobe Express-ও কাজকে অনেক সহজ করে দিয়েছে। অফিস ম্যানেজমেন্ট এবং টাস্ক অর্গানাইজ করার ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ছে Notion AI-এর। এটি মিটিংয়ের সারাংশ তৈরি, পরিকল্পনা সাজানো এবং টাস্ক ম্যানেজ করতে সাহায্য করে।

আরও পড়ুন: দুর্দান্ত ব্যাটারি ও গেমিং পারফরম্যান্সে  নতুন সমীকরণ, Oneplus Nord 6 -এ মুগ্ধ টেকপ্রেমীরা

অন্যদিকে অনলাইন মিটিংয়ের যুগে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে Otter.ai। এই টুল মিটিংয়ের অডিও শুনে স্বয়ংক্রিয়ভাবে নোট তৈরি করতে পারে। ফলে আলাদা করে নোট নেওয়ার প্রয়োজন পড়ে না এবং সময়ও বাঁচে। তবে বিশেষজ্ঞদের মতে, AI কখনই মানুষের বিকল্প নয়। বরং এটি মানুষের সহকারী হিসেবেই কাজ করবে। সৃজনশীল চিন্তা, সিদ্ধান্ত নেওয়া বা মানবিক অনুভূতির জায়গায় মানুষের গুরুত্বই সবচেয়ে বেশি। তাই AI-কে ভয় না পেয়ে, বরং কাজের সঙ্গী হিসেবে ব্যবহার করাই ভবিষ্যতের স্মার্ট কর্মজগতের চাবিকাঠি।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা