‘এখন কিনুন পরে দাম দিন’, BharatPe নিয়ে এল নতুন পরিষেবা ‘PostPe’

দেশীয় বহুজাতিক সংস্থা BharatPe বুধবার এক ধামাকাদার প্রকল্প চালু করল। সংস্থাটি তাঁদের প্ল্যাটফর্মে একটি নতুন ক্যাটাগরি শুরু করে দিল, যার নাম 'PostPe'।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশীয় বহুজাতিক সংস্থা BharatPe বুধবার এক ধামাকাদার প্রকল্প চালু করল। সংস্থাটি তাঁদের প্ল্যাটফর্মে একটি নতুন ক্যাটাগরি শুরু করে দিল, যার নাম ‘PostPe’। সোজা কথায় সংস্থার বক্তব্য, এখন কিনুন পরে দাম দিন। এই নতুন প্ল্যাটফর্মে গ্রাহকদের কোনও কিছু কিনতে গেলে সঙ্গে সঙ্গেই টাকা দেবে, যা পরে যে কোনও জায়গা থেকে পরিশোধের সুযোগ থাকবে। গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ‘PostPe’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট সীমা পেতে পারেন।

সংস্থার দাবি, পোস্ট পে অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বড় কেনাকাটাই করা যাবে না বরং এটি মাইক্রো ক্রয়ের জন্যও ব্যবহার করা যাবে। এটি এই ধরণের প্রথম কোনও পেমেন্ট প্ল্যাটফর্ম। BharatPe দাবি করেছে, তাঁদের ‘PostPe’ প্ল্যাটফর্মের মধ্যমে আগামী ১২ মাসের মধ্যে তাঁদের অংশীদার ঋণদাতা সংস্থার জন্য ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এই ফিনটেক কোম্পানি আরও যোগ করেছে, গ্রাহকরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনাকাটা করতে পারবেন এবং সহজ ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

একজন গ্রাহককে শুধু পোস্টপে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ক্রেডিট ব্যবহার করে অর্থ প্রদান করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা পোস্টপে কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। যা লক্ষ লক্ষ অফলাইন দোকান বা স্টোরের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতেও গ্রহণ করা হবে। এছাড়া বিভিন্ন ক্যাশব্যাক ও পুরষ্কারও দেওয়া হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই