BHIM App ব্যাবহার করলে মিলছে নিশ্চিত ক্যাশব্যাক! আপনি পেয়েছেন কি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় এবার বড় সুখবর নিয়ে এল ভারতের নিজস্ব পেমেন্ট অ্যাপ BHIM App। দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহী করতে তারা শুরু করেছে এক বিশেষ ক্যাম্পেইন, যার নাম দেওয়া হয়েছে ‘Garv Se Swadeshi’। যারা এখনও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন বা নতুন করে শুরু করতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ!

অফারটি আসলে কী?

এই ক্যাম্পেইনের আওতায় নতুন ইউজারদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। আপনি যদি BHIM App-এ নতুন হন এবং অ্যাপটি ব্যবহার করে নূন্যতম 20 টাকা বা তার বেশি টাকার কোনও লেনদেন বা ট্রানজ্যাকশন করেন, তবে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ফ্ল্যাট 20 টাকা ক্যাশব্যাক!

শুধু একবার নয়, অফারটি এমনভাবে সাজানো হয়েছে যে একজন ইউজার এক মাসে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

কোথায় কোথায় মিলবে এই সুবিধা?

আপনার প্রাত্যহিক জীবনের প্রায় সব খরচেই এই অফার প্রযোজ্য হবে। যেমন:

  • মুদি দোকানের বাজার (Grocery)।
  • বাস বা মেট্রোর টিকিট কাটা।
  • মোবাইলে প্রিপেইড রিচার্জ।
  • বিদ্যুৎ বা গ্যাসের বিল মেটানো।
  • পেট্রোল পাম্পে তেল নেওয়া।

কেন এই বিশেষ অফার?

জানলে খুশি হবেন, দেশের তৈরি এই BHIM App দশম বছরে পা দিচ্ছে। এই দশম বর্ষপূর্তি উপলক্ষেই সংস্থাটি নতুন ইউজারদের ডিজিটাল দুনিয়ায় স্বাগত জানাতে এই উদ্যোগ নিয়েছে।

NPCI BHIM Services Ltd (NBSL)-এর এমডি ও সিইও ললিতা নটরাজ এই প্রসঙ্গে খুব সুন্দর একটি কথা বলেছেন। তাঁর মতে, “BHIM মানেই হল-আত্মনির্ভর ভারতের ডিজিটাল আত্মবিশ্বাস। আমাদের এই ‘Garv Se Swadeshi’ ক্যাম্পেইনটি ভারতীয় ইউজারদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি। আমরা চাই, যারা প্রথমবার ডিজিটাল পেমেন্ট করছেন, তারা যেন এই প্রযুক্তিতে স্বচ্ছন্দ ও অভ্যস্ত হয়ে ওঠেন।”

নতুন রূপে BHIM App

শুধুমাত্র ক্যাশব্যাক নয়, অ্যাপটিকেও সাজানো হয়েছে নতুনভাবে।

  • এটি এখন 15-টিরও বেশি ভারতীয় ভাষায় ব্যবহার করা যায়।
  • সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, এতে কোনও বিজ্ঞাপন নেই(No Ads)।
  • যাদের এলাকায় ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক একটু দুর্বল, তারাও এটি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।
  • যুক্ত হয়েছে বেশ কিছু স্মার্ট ফিচার—যেমন বন্ধুদের সঙ্গে খরচ ভাগ করে নেওয়া (Bill Split), Family Mode, নিজের খরচের হিসাব রাখা (Expense Analysis) এবং UPI Circle।

একটি গর্ব করার মতো তথ্য জেনে রাখুন। সাম্প্রতিক IMF রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে যত রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট হয়, তার প্রায় 49% বা অর্ধেকই হয় আমাদের UPI-এর মাধ্যমে! প্রযুক্তির এই দৌড়ে ভারত এখন ব্রাজিল, থাইল্যান্ড, চিন এবং দক্ষিণ কোরিয়া-র মতো দেশকেও পেছনে ফেলে দিয়েছে।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার