৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে Flipkart-এর Big Billion Days Sale। ৯ অক্টোবর থেকে এই সেল শুরু হলেও একদিন আগে অর্থাৎ ৮ অক্টোবর নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য থাকবে বিশেষ সুযোগ। যারা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় একদিন আগে থেকে কম দামে জিনিস কিনতে পারবেন। এর মধ্যেই উৎসবের মরশুমের জন্য ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড AI+ তাদের Nova ও Pulse সিরিজের একাধিক ফোনের বিশেষ দাম ঘোষণা করেছে। ফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকা থেকে। তবে এই সংস্থার অফার দেওয়া ফোল্ডেবল ফোন সকলের বিশেষ নজর কেড়েছে। 

শুধু সাশ্রয়ী মূল্যের ফোন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই সংস্থাটি। ১৫ হাজার থেকে ২০ হাজার  টাকার মধ্যে ৫জি ফোনও বিক্রি করছে। যার মধ্যে রয়েছে ৭০০০mAh ব্যাটারির Nova 2 Power 5G এবং1.5K AMOLED ডিসপ্লের Nova 2 Ultra 5G। উৎসবের মরশুমে অফারে কি কি ফোন মিলবে AI+ ব্র্যান্ডের জেনে নিন- 

সবচেয়ে কম দামের ফোনটি হল Ai+ Pulse 2 

দাম ৮,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬০০০ mAh ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের এআই (AI) ক্যামেরা। ব্যাঙ্ক অফারসহ Pulse 2 FE মডেলটি একই দামে পাওয়া যাচ্ছে। 

 Nova 2 Power 5G (৭০০০mAh ব্যাটারি সহ ফোনের দাম শুরু ১৫,৯৯৯ থেকে)

যাঁদের কাছে ব্যাটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁদের জন্য Nova 2 Power 5G আকর্ষণীয় হতে পারে।  ব্যাঙ্ক অফার-সহ উৎসবের মরশুমে ৬GB-এর দাম  ১৫,৯৯৯, আর ৮GB মডেলের দাম  ১৬,৯৯৯ টাকা ।

কি কি ফিচার্স রয়েছে:  ফোনে রয়েছে ৭০০০mAh ব্যাটারি, ৩৩W ফাস্ট চার্জিং, MediaTek Dimensity 7100 প্রসেসর এবং ১২০Hz ডিসপ্লে।

Nova 2 Ultra 5G  

কি কি ফিচার্স রয়েছে:  Nova 2 Ultra 5G-এর দাম শুরু হচ্ছে  ১৮,৯৯৯ থেকে। ৮GB মডেলের দাম ১৯,৯৯৯ টাকা এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7400 চিপসেট এবং ৫০MP + ৮MP রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, ১৮০০ নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস এবং IP68 রেটিং।

Nova 2 Pro 5G

কি কি ফিচার্স রয়েছে:  গেমিং বা বেশি ভিডিও দেখার জন্য Nova 2 Pro 5G-ও অফারের তালিকায় রয়েছে। এর ৬GB মডেলের দাম ১৬,৯৯৯ টাকা আর ৮GB মডেলের দাম  ১৭,৯৯৯ টাকা।  ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, ১৪৪Hz রিফ্রেশ রেট, Dimensity 7100 চিপসেট, ৬০০০mAh ব্যাটারি এবং ৫০MP + ৮MP ক্যামেরা সেটআপ।

 Nova 2 Neo 5G

কি কি ফিচার্স রয়েছে:   কম বাজেটের ক্রেতাদের জন্য রয়েছে Nova 2 Neo 5G। উৎসবের মরশুমে এর  দাম ১২,৯৯৯ টাকা। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, Sony IMX582 ক্যামেরা সেন্সর, ৬০০০mAh ব্যাটারি এবং ১২০Hz ডিসপ্লে রয়েছে। 

NovaFlip 5G 

AI+ এর সবচেয়ে প্রিমিয়াম ফোন হল NovaFlip 5G।  মেগা এই সেলে  ফোনটির দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। Flipkart-এর ৮GB RAM ও ২৫৬GB স্টোরেজের মডেলটি এই দামে তালিকাভুক্ত করা হয়েছে। যার নির্ধারিত দাম ৭৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার পেলে  দাম আরও কমতে পারে। 

কি কি ফিচার্স রয়েছে: এই ফোল্ডেবল ফোনে রয়েছে ডুয়াল AMOLED ডিসপ্লে এবং ৫০MP ক্যামেরা। প্রসেসর  রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স (MediaTek Dimensity 7300X)। ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪,৩২৫ mAh ব্যাটারি। সফটওয়্যার রয়েছে NxtQuantum OS-সহ Android 15। 

 

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল