এয়ার ইন্ডিয়ার নতুন সিইওর নাম ঘোষণা টাটার

টুইট করে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  এয়ার ইন্ডিয়ার সিইও পদে বসতে চলেছেন ক্যাম্পবেল উইলসন। সংস্থার তরফ থেকে বৃহস্পতিবার টুইট করে এই নিয়োগের খবর দেওয়া হয়েছে। ৫০ বছরের ক্যাম্পবেল উইলসনের অভিজ্ঞতা ২৬ বছরের। উডা়ন সংস্থা স্কুট তার তৈরি। বেশ কয়েকটি নামি বিমান সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একসময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাম্পবেল উইলসন। টানা ১৫ বছর। কিছুদিন আগে এয়ার ইন্ডিয়া ইল্কার আইসিকে সংস্থার সিইও পদে নিয়োগ করে। আইসি তুরস্ক এয়ার লাইন্সের চেয়ারপার্সন ছিলেন। তাঁর বিরুদ্ধে পাক যোগের অভিযোগ ওঠায় তিনি দায়িত্ব নিতে অস্বীকার করলে টাটাকে নতুন সিইওর সন্ধান শুরু করতে হয়।

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিজনেস অ্যাডমিনিস্ট্রশন নিয়ে পড়াশোনা করে। পেয়েছিলেন ফার্স্টক্লাস। কর্মজীবন শুরু সিঙ্গাপুর এয়ারলাইন্সে। ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে কানাডা, হংকং এবং জাপানের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ফার্মের উচ্চপদে আসীন ছিলেন। ২০১১ সালে ক্যাম্পবেল সিঙ্গাপুর ফেরেন।একসময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বেশ কয়েকবছর সেখানে কাজ করার পর ফের নিজের তৈরি বিমানসংস্থা স্কুট-য়ের সিইও-র দায়িত্বভার গ্রহণ করেন। চলতি বছর ১৫ জুন পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। তাঁর স্থলাভিষিক্ত হবে লেসলি থং। লেসলিল থং বর্তমানে সংস্থার সিনিওর ভাইস প্রেসিডেন্ট।

ক্যাম্পবেলের নিয়োগের খবর দিতে গিয়ে চেয়ার ম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ক্যাম্পবেল উইলসনকে সংস্থার সিইও পদে নিয়োগ করা হয়েছে। ’

আরও পড়ুন টানা চারদিন ধরে পতনের সাক্ষী শেয়ারবাজার, আতঙ্কে বিনিয়োগকারীরা

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে