আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ারবাজারে ধস, এক ধাক্কায় সেনসেক্স পড়ল ১৫৪৬ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের কাছে সপ্তাহ শুরুর দিন সোমবার ‘ব্ল্যাক মানডে’ হয়ে থাকল। সপ্তাহের প্রথমদিনেই নজিরবিহীন ভাবে ধস নামল শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স পড়ে গেল ১৫৪৫.৬৭ পয়েন্ট। বাজার বন্ধের সময় সেনসেক্স নেমে এসে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৯১ দশমিক ৫১ সূচকে। এ নিয়ে টানা পাঁচদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। তবে ইদানিংকালে এক দিনে সূচকের এতটা পতন কখনও হয়নি। শুধু সেনসেক্সই নয়, নিফটিতেও ধস নেমেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ৫০ শেয়ারের সূচক নিফটিরও প্রায় ৪৪২ দশমিক ২৫ পয়েন্ট বা দুই দশমিক ৬৬ শতাংশ পতন ঘটে ১৭ হাজার ১৪৯ দশমিক ১০ পয়েন্টে গিয়ে বন্ধ হয়।

গত মঙ্গলবার থেকেই শেয়ারবাজারে ধসের শুরু। তার পরে প্রতিদিনই পতনের সাক্ষী থেকেছেন বিনিয়োগকারীরা। চারদিনে প্রায় ২২০০ পয়েন্ট হারায় বাজার। ফলে কয়েক লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা। সোমবার বাজার খুললে পরিস্থিতির বদল ঘটতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু তাঁদের হতাশ করে ১৯০০ পয়েন্ট খোয়ায় সেনসেক্স। প্রায় সমস্ত ধরনের শেয়ারের দামই দ্রুত পড়েছে। ব্যাঙ্ক, বিদ্যুৎ, নির্মাণ শিল্প, তেল এবং গ্যাস কোন ক্ষেত্রই পতনের হাত থেকে রেহাই পায়নি।

এক ধাক্কায় ১৯০০ পয়েন্টের পতন হওয়ায় আতঙ্ক ছড়ায় বিনিয়োগকারীদের মধ্যে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পতনের ধাক্কা কিছুটা হলেও সামাল দেয় বাজার। কিন্তু শুরুতে যে পয়েন্ট খুইয়েছিল, বাজার বন্ধের সময়ে তা পুনরুদ্ধার সম্ভব হয়নি। ঘটনাচক্রে ভারতের শেয়ার বাজারের ইতিহাসে আজ পর্যন্ত ১০টি বড মাপের পতন হয়েছে, তার মধ্যে সাতটিই সোমবারে ঘটেছে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ