অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্য সঙ্কটের কারণে দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে খরচ কমানোর নির্দেশ দিল অর্থ মন্ত্রক। আজ সোমবার (১৮ মে) ওই একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা, অর্থ মন্ত্রকের এমন নির্দেশকে অঘোষিত লকডাউন হিসাবেই দেখছেন।

আমেরিকা ও ইরানের মধ্যে ফের ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছিলেন। কমপক্ষে এক বছর সোনা না কেনা, অযথা পেট্রল-ডিজেল ব্যবহার না করা, বিদেশি পণ্য ব্যবহারের দিকে না ঝোঁকা, ভোজ্য তেল কমপক্ষে ১০ শতাংশ বাঁচানোর আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কথায়, ‘ওই কৃচ্ছ্রসাধন দেশভক্তিরই নামান্তর।’ দিল্লির বিজেপি সরকার ইতিমধ্যেই জ্বালানি বাঁচাতে সপ্তাহে দুই দিন ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছে। যদিও মোদির আর্জি নিয়ে কটাক্ষে মেতে উঠেছেন নেটা নাগরিকদের একাংশ।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, জীবন বিমা নিগম সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। নির্দেশে বলা হয়েছে, ‘জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না। আন্তর্জাতিক সেমিনার কিংবা বৈঠক সম্ভব হলে এড়িয়ে যেতে হবে। সশরীরে হাজিরা হয়ে বৈঠকের পরিবর্তে ভার্চুয়ালি বৈঠকের উপরে জোর দিতে হবে। পাশাপাশি আধিকারিকদের পেট্রল-ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের উপরে জোর দিতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব ডিজেল-পেট্রলের গাড়ির পরিবর্তে বৈদ্যুতিন গাড়িতে শিফট করতে হবে।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল