এপ্রিল থেকে বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম, জানুন বিস্তারিত তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে ক্যাশ টাকার লেনদেন খুব কমই হয়।  অনেকেই শপিং মল বা স্থানীয় দোকান থেকে জিনিস কিনে মূল্য দেওয়ার জন্য ডিজিটাল লেনদেন বা ইউপিআই ব্যবহার করেন।   আগামী ১ এপ্রিল থেকে ডিজিটাল লেনদেন সংক্রান্ত একটি নিয়ম পরিবর্তন হতে চলেছে। আরবিআইয়ের একটি নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জারি করা এই আদেশ কার্যকর করতে ১ এপ্রিল, ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১ এপ্রিল থেকে অনলাইন লেনদেনের জন্য শুধুমাত্র ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP)-এর উপর নির্ভর করা আর যথেষ্ট হবে না। সমস্ত অনলাইন লেনদেন কমপক্ষে দুটি পৃথক এবং স্বাধীন পদ্ধতির মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। ক্রেডিট কার্ডে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ইতিমধ্যেই চালু আছে।

কি কি করতে হবে নতুন নিয়মে জেনে নিন…

ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর

আঙুলের ছাপ বা মুখমণ্ডল শনাক্তকরণের মতো বায়োমেট্রিক্স

ব্যাঙ্কিং অ্যাপের মধ্যে তৈরি ভার্চুয়াল টোকেন

 SMS  ভিত্তিক ওটিপি

আপনি কোনো দোকান থেকে কিছু কেনার জন্য মূল্য পরিশোধের উদ্দেশ্যে আপনার ডেবিট কার্ডটি এগিয়ে দেন এবং বিক্রয়কেন্দ্রে কার্ডটি সোয়াইপ করতে বললেন তখন দোকানদার বা বিক্রয়কর্মী কার্ডটি সোয়াইপ করার পর, ব্যবহারকারীদের এখন তাদের পিন এবং একটি ওটিপি (OTP) দিতে হবে। অনলাইন লেনদেনের জন্য এখন দুটি ধাপ পার করতে হবে ।

১ এপ্রিল থেকে প্রতিটি লেনদেনের জন্য যাচাই করার ক্ষেত্রে অন্তত দুটি পদ্ধতি প্রয়োজন হবে। এর ফলে সাইবার জালিয়াতি রোধ হবে এবং অনুমোদন ছাড়া লেনদেন প্রতিরোধ করা যাবে। আরবিআই-এর নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, ২০২৬ সালের ১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক কার্ডে লেনদেনের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে।

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক