ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কৃতি স্যানন

নিত্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম সংস্থা 'Dream Technology'-র প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর হলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনয়ের বাইরেও নানারকম পণ্যের বিজ্ঞাপনের মুখ হন তারকারা। যাতে গ্রাহকদের কাছে পণ্যের বিশ্বাস যোগ্যতা বাড়ে। বলিউডের অনেক তারকা শুধু দেশীয় পণ্য নয়, বিদেশী অনেক সংস্থারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার কৃতি স্যাননের মাথায় নয়া পালক! স্মার্ট হোম টেকনোলজিস-হোম অ্যাপ্লায়েন্স তথা নিত্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম সংস্থা ‘Dream Technology’-র প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর হলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এর আগে কোনও ভারতীয় এই সংস্থার মুখ হননি।

এবার ভারতীয় তারকা হিসেবে কৃতি স্যাননকে বেছে নিল এই সংস্থার কর্মকর্তারা। আসলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও বলিষ্ঠ করতেই কৃতি স্যাননকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ড্রিম টেকনোলজি এবং কৃতি স্যাননের মধ্যে এই সংযোগ কোম্পানিকে অনেক বড় লাভ দেবে বলে আশা করছে সংস্থাটি। ভারতীয় বাজারে তারা একটি নতুন পরিচয় পাবেন। এই অংশীদারিত্বের পরেই, সংস্থাটি ভারতীয় পোর্টালে কৃতি স্যাননের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। উল্লেখ্য, ড্রিম টেকনোলজি স্মার্ট লিভিং টেকনোলজিস পণ্য তৈরি করে। যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের উপর সম্পর্কযুক্ত। এবার থেকে কৃতি স্যানন এই সংস্থার বিজ্ঞাপনের অংশ নেবেন। যাতে ভারতীয়দের কাছে ড্রিম টেকনোলজির আরও বিশ্বাসযোগ্যতা বাড়ে।এবং Dream technology-র সমস্ত পণ্যের উপর মানুষের অভিজ্ঞতা আরও উন্নত হয়।

সংস্থাটির অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার পণ্য যেমন, রোবট ভ্যাকুয়াম, ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম, কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম এবং গ্রুমিং-সহ একাধিক পণ্য ভারতীয় বাজারে বিক্রি হয়। এবং খ্যাতিও আছে তার। এগুলি দেখতেও যেমন সুন্দর, তেমনি প্রিমিয়াম ব্র্যান্ডের হয় এবং খুব স্টাইলিশও। ড্রিম টেকনোলজির ভারতীয় প্রতিদ্বন্দ্বী হল ডাইসন ব্র্যান্ড। যা ইতিমধ্যেই ভারতে প্রিমিয়াম ক্যাটাগরির ক্লিনিং এবং গ্রুমিং পণ্য বিক্রি করে জনপ্রিয়তা অর্জন করেছে। ডাইসনের অনেক পণ্য ভারতীয় বাজারে জোরকদমে বিক্রি হয়।

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের