৯০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিচ্ছে ‘দুকান’

মঙ্গলবার এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও সুমিত শাহ (Suumit Shah)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর দাবি করেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কারোর চাকরি যাবে না। মন্ত্রীর সেই দাবির পরেই এআই-কে ঢাল করে ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করল ই-কমার্স সংস্থা দুকান।

ই-কমার্স স্টার্ট আপ সংস্থা দুকান (Dukaan) গ্রাহক সহায়তা টিমের ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে সেই জায়গায় কাজে লাগাতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশিষ্ট চ্যাটবট। মঙ্গলবার এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও সুমিত শাহ (Suumit Shah)।এদিন টুইটারে তিনি লিখেছেন, ‘এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট চ্যাটবটের কারণে আমাদের সাপোর্ট টিমের ৯০ শতাংশ ছাঁটাই করতে হয়েছিল। কঠিন? হ্যাঁ। প্রয়োজনীয়? একেবারে।’

ই কমার্স সংস্থা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে অনেক টুইটার ব্যবহারকারী সমালোচনায় সরব হয়েছেন। কেউ কেউ অসংবেদনশীল বলেও কটাক্ষ করেছেন। শাহ আরও লিখেছেন, ‘অর্থনীতির অবস্থার পরিপ্রেক্ষিতে, স্টার্টআপগুলি ‘ইউনিকর্ন’ হওয়ার চেষ্টা করার চেয়ে ‘লাভযোগ্যতা’কে অগ্রাধিকার দিচ্ছে এবং আমরাও তাই।’ উল্লেখ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বাজারে আসার পর থেকে বহু মানুষ চাকরি হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বিশেষজ্ঞদের তরফে। অবশেষে সেই আশঙ্কাই সত্য হল।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল