দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: ফের একবার অচল হয়ে পড়ল মেটার মালিকানাধীন ফেসবুক-ইনস্টাগ্রাম, থ্রেডস-সহ একাধিক সমাজমাধ্যমের পরিষেবা। আর আচমকাই ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে কোটি কোটি ব্যবহারকারীকে। কী কারণে আচমকাই পরিষেবা স্তব্ধ হয়ে পড়ল তা নিয়ে মেটার পক্ষ থেকে কোনও বক্তব্য জানানো হয়নি।

‘দ্য ভার্জ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই স্তব্ধ হয়ে পড়ে মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, মাসেঞ্জারের পরিষেবা। যারা ওই সময়ে সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন তারা দেখতে পান, আচমকাই লগ আউট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। টুইটার-সহ অন্যান্য সমাজমাধ্যমে এ নিয়ে ক্ষোভও উগরে দেন ব্যবহারকারীরা। বেশ কয়েকজন নেটা নাগরিক নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রাম লগ আউট হওয়ার স্ক্রিন শটও আপলোড করেন। কী কারণে এমনটা হল, সেই সম্পর্কে কোনও তথ্য অবশ্য সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

ভারতেও রাত ৯টা নাগাদ স্তব্ধ হয়ে পড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম। ফেসবুকে লগ ইন করতে গিয়ে হিমশিম খান ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামেও নতুন কোনও ফিড পাওয়া যাচ্ছে না। সাইবার বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিশ্বজুড়ে এক সঙ্গে বহু ব্যবহারকারী লগ ইন করার ফলে সার্ভার বসে গিয়ে থাকতে পারে। তবে আর এক শ্রেণি বিশেষজ্ঞদের বক্তব্য, কোনও হ্যাকার গোষ্ঠী হামলা চালাতে পারে। যার ফলে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল সার্ভার বন্ধ রাখতে পারেন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে মেটার তরফে স্পষ্ট করে কিছু না জানানো হওয়ায় নানা রকম চর্চা চলছে।  

Published by:

Share Link:

More Releted News:

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ