ফাটাফাটি খবর! ফ্লিপকার্টে ১৭ হাজার টাকা কমে পাওয়া যাবে iPhone 16

প্রায় ১৭ হাজার টাকা দাম কমছে iPhone 16-এর। ফ্লিপকার্ট বিগ বিলিয়নে পাওয়া যাবে প্রত্যাশার থেকেও সস্তায় আইফোন। সম্প্রতি iPhone 17 লঞ্চ করেছে। এবং বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাটাফাটি খবর! প্রায় ১৭ হাজার টাকা দাম কমছে iPhone 16-এর। ফ্লিপকার্ট বিগ বিলিয়নে পাওয়া যাবে প্রত্যাশার থেকেও সস্তায় আইফোন। সম্প্রতি iPhone 17 লঞ্চ করেছে। এবং বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আইফোন ১৬ বর্তমানে সেরা ডিল অফার করছে। যাদের আইফোন কেনার স্বপ্ন তাঁরা এ বছর বিগ বিলিয়ন ডে-র সুযোগ ছাড়বেন না। এ বছর ফ্লিপকার্ট থেকে সর্বনিম্ন মূল্যে কিনতে পারবেন আইফোন ১৬। ফোনটি ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। আর তাতে আইফোন ১৬- দামের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

iphone 17 লঞ্চের সঙ্গে সঙ্গে সংস্থাটি iphone 16- এর দাম প্রায় ১০ হাজার টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনের দাম এখন 69,900 টাকা থেকে শুরু হচ্ছে। তবে আপনি Flipkart Big Billion Days sale থেকে আইফোন 16 কিনতে পারবেন মাত্র 51,999 টাকায়। তবে এই ফোনে আইফোন 16 পেতে গেলে আপনাকে ফ্লিপকার্ট সেলের প্রাথমিক অ্যাক্সেস থেকে কেনাকাটা করতে হবে। আর এই এক্সেস ডিল শুরু হওয়ার একদিন আগেই আপনি প্রবেশাধিকার পাবেন। এটি ফোনটির সেরা দাম। সংস্থাটি গতবছর আইফোন 16 লঞ্চ করেছিল। এই ফোনটিতে 48 MP এবং 12 ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 12 MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাশাপাশি 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে এবং এটি ১৮ প্রসেসর দ্বারা চালিত।

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 17। দিল্লি এবং মুম্বই জুড়ে স্টোর গুলিতে এই ফোন কেনার জন্যে রীতিমতো তরুণদের ভিড় উপ্‌চে পড়েছিল। iPhone 17-এর বাজার মূল্য 82,900 টাকা। iPhone 17 Pro এর বাজার মূল্য 1,74,900 টাকা। Apple iPhone 17 Pro Max এর বাজার মূল্য 1,89,900 ধার্য করা হয়েছে। এবং এটি বাজারে সাদা এবং অমরা বর্ণে পাওয়া যাচ্ছে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর