দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিশ্বের সেরা ধনী তালিকায় দ্বিতীয়স্থানে গৌতম আদানি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পিছিয়ে পরেও দ্রুত এগিয়ে গেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। সোমবার ফের বিশ্বের দ্বিতীয় সেরা ধনীর তালিকায় উঠে এলেন তিনি। লুই ভিটনস কর্ণধার (Louis Vitton) বার্নার্ড আরনল্টকে (Bernard Arnault) হঠিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৪ দশমিক এক বিলিয়ন ডলার। বিশ্বের সেরা ধনীর তকমা অবশ্য নিজের কাছে রাখতে সক্ষম হয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক (Elon Musk)।

গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক শেয়ারবাজারে অস্থিরতার কারণে বিশ্বের সেরা ধনীদের তালিকায় অদল-বদল ঘটে চলেছে। গত সপ্তাহের শুরুর মুখে বিশ্বের দ্বিতীয় সেরা ধনীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। কিন্তু গত শুক্রবার আচমকাই ভারতের শেয়ার বাজারে রক্তক্ষরণ হওয়ায় বিশ্বের সেরা ধনীর তালিকায় দ্বিতীয়স্থান হারান আদানি কর্তা (Gautam Adani)। এক ধাপ নেমে তিন নম্বরে নেমে যান। তবে সোমবার ফের দ্বিতীয়স্থান ফিরে পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ‘ফোর্বস’ এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন শেয়ারবাজারে ব্যাপক পতনের কারণে একদিনে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার খুঁইয়েছেন বার্নার্ড আরনল্ট। তাঁর সম্প্রত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৫২ দশমিক ৬ বিলিয়ন ডলারে। উল্টোদিকে গৌতম আদানির (Gautam Adani) সম্পত্তি ২ দশমিক ১ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় তাঁর সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১৫৪ দশমিক ১ম বিলিয়ন ডলার।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ