Gold Price: বিশ্ববাজারে কমলেও কলকাতায় ফের ঊর্ধ্বমুখী সোনা

মঙ্গলবার ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে সোনার দাম (Gold Price) কমলেও কলকাতায় ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। মঙ্গলবার ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১০০ টাকা। ফলে ৪৮ হাজারের উপরেই রয়ে গিয়েছে। আর ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে ১৩০ টাকা বেড়ে সাড়ে ৫২ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও (Silver Price)। প্রতি কেজিতে বেড়েছে ১১০০ টাকা। ফলে ফের ৫৯ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে রুপোর দাম।

গত সপ্তাহের শেষের দিকে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছিল সোনার দাম। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে এক লাফে বেড়েছিল এক হাজার ৩৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে বেড়েছিল এক হাজার ৪৫০ টাকা। তবে চলতি সপ্তাহের প্রথম দিন স্বস্তি দিয়েছিল হলুদ ধাতু। দাম বাড়েনি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সেই স্বস্তি উধাও। মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে আগের দিনের তুলনায় বেড়েছে ১০০ টাকা। যার ফলে দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০০ টাকা। প্রতি ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮১ হাজার টাকা। ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১৩ টাকা। যার ফলে এদিন কলকাতার বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৪২ হাজার ৪৭০ টাকা।

গত সপ্তাহের শেষ দিনে এক ধাক্কায় রুপোর দাম (Silver Price) প্রতি কেজিতে কমেছিল ১২০০ টাকা। কিন্তু এদিন অস্বস্তি বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী সাধারণ মধ্যবিত্তের পছন্দের ধাতু। কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ১১০০ টাকা বেড়ে হয়েছে ৫৮ হাজার ৯০০ টাকা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩