Gold & Silver Price: আরও দামী সোনা, এক ধাক্কায় অনেকটা সস্তা রুপো

২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১৫০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার দিনেই সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে এক লাফে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছিল সোনা (Gold) ও রুপোর (Silver) দাম। শনিবার সপ্তাহের শেষ কর্মদিবসে আগের দিনের তুলনায় আরও মহার্ঘ হয়েছে সোনা। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold)  দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১৪০ টাকা। তবে সোনার দাম চড়লেও এক ধাক্কায় আনেকটাই নিম্নমুখী রুপোর দাম (Silver Price)। প্রতি কেজিতে রুপোর দাম (Silver Price) কমেছে এক হাজার ২০০ টাকা।

চলতি সপ্তাহে কলকাতায় সোনা ও রুপোর দামে যথেষ্টই উত্থান-পতন লক্ষ্য করা গিয়েছে। সপ্তাহ শুরুর দিন ২২ ক্যারেটের হলুদ ধাতুর দাম ৪৭ হাজারের ঘরেই ছিল। কিন্তু এক লাফে সেই দাম এদিন ৪৮ হাজারের ঘর ছুঁয়েছে। প্রতি গ্রামে বেড়েছে ১৫ টাকা। যার ফলে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৪৮ হাজার টাকা এবং প্রতি ১০০ গ্রামের দাম ৪ লক্ষ ৮০ হাজার টাকা। ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১৪ টাকা। আর তার ফলে প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৫২ হাজার ৩৪০ টাকা। প্রতি ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ২৩ হাজার ৪০০ টাকা।

সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি দিয়ে রুপোর দাম কমেছে। প্রতি কেজিতে কমেছে ১২০০ টাকা। যার ফলে এদিন কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮০০ টাকা। এক মাসে আগে পয়লা জুন কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬০ হাজার ৬০০ টাকা। অর্থা‍ৎ এক মাসের ব্যবধানে প্রতি কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৮০০ টাকা।

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা