Gold Price: রথযাত্রার দিনে আচমকাই মহার্ঘ সোনা, এক লাফে ছাড়াল ৫২ হাজারের গণ্ডি

২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ১,২০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উধাও হল স্বস্তি। রথযাত্রার দিনে আচমকাই অনেকটা মহার্ঘ সোনা (Gold)। ২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price) প্রতি ১০ গ্রামে এক লাফে বেড়েছে ১২০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price) বেড়েছে প্রতি ১০ গ্রামে ১,৩১০ টাকা। যার ফলে ফের ২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price) ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সোনার (Gold) সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দামও (Silver Price) প্রতি কেজিতে বেড়েছে ৪০০ টাকা। ফলে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার টাকা।
রথযাত্রার দিনে অনেকেই সোনা (Gold) কিংবা রুপোর (Silver) গয়না কেনেন। যে কারণে রথযাত্রায় সোনা কিংবা রুপোর গয়নার মজুরিতে ছাড়ের পাশাপাশি নানা রকম উপহার ঢালি নিয়ে সাজিয়ে বসেন বিক্রেতারা। বুধবার ও বৃহস্পতিবার সোনার দাম এক ধাক্কায় এক হাজার টাকার বেশি কমেছিল। ফলে আনেকটাই স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু রথযাত্রার দিন সকালে সেই স্বস্তি উধাও হল। এক লাফে অনেকটাই মহার্ঘ হল সোনা ও রুপো। যার ফলে সাধারণ মধ্যবিত্ত তো বটেই এমনকী ক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ গভীর হয়েছে।
এদিন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১২০ টাকা। অর্থাৎ ১০ গ্রামে বেড়েছে ১২০০ টাকা আর ১০০ গ্রামে ১২,০০০ টাকা। এক লাফে প্রতি গ্রাম সোনার দাম (Gold Price) দাঁড়িয়েছে ৪৭৮৫ টাকা। ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৮৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৪ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold) প্রতি গ্রামে বেড়েছে ১৩১ টাকা। ১০ গ্রামে এক হাজার ৩১০ টাকা এবং ১০০ গ্রামে ১৩ হাজার ১০০ টাকা। যার ফলে ২৪ ক্যারেটের প্রতি গ্রামের সোনার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২২০ টাকা। ১০ গ্রামের দাম ৫২ হাজার ২০০ টাকা আর ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ২২ হাজার টাকা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা